প্রকাশ পেল ‘মহানগর-২’ –এর টিজার, ঈদে আসছে ওসি হারুন

১ মিনিট ১০ সেকেন্ডের টিজার কয়েক ঘন্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবশেষে প্রতীক্ষার অবসান। আসন্ন ঈদেই ওটিটি মাধ্যম ‘হইচই’-এ মুক্তি পাচ্ছে আশফাক নিপুন পরিচালিত সাড়া জাগানো ওয়েব সিরিজ ‘মহানগর’ এর সিক্যুয়েল ‘মহানগর-২’। শনিবার বিকেলেই প্রকাশ করা হয়েছে নয়া ওয়েব সিরিজের টিজার। ১ মিনিট ১০ সেকেন্ডের টিজার কয়েক ঘন্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

২০২১ সালে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছিল মোশাররফ করিম, শ্যামল মাওলা, মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম অভিনীত ওয়েব সিরিজ ‘মহানগর’। রাজধানী ঢাকার পটভূমিতে তৈরি ওয়েব সিরিজটি দুই বাংলার দর্শকদের কাছে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। বিশেষ করে ঘুষখোর পুলিশ অফিসার হিসেবে ওসি হারুন চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের তুমুল প্রশংসা কুড়িয়েছিলেন মোশাররফ করিম। গত বছরের সেপ্টেম্বরেই ওটিটি প্লাটফর্মের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, ২০২৩ সালে ইদুল ফিতরে ফের পর্দায় আসছে ওসি হারুন।

এদিন বিকেলে ‘মহানগর-২’ সিরিজের যে টিজার প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, রাজধানী ঢাকার ব্যস্ত রাস্তা দিয়ে ছুটে চলছে অসংখ্য মানুষ আর গাড়ি। আর নেপথ্যে ভেসে আসা কণ্ঠস্বর বলে চলেছেন, ‘মহানগরের রাস্তায়, ফুটপাতে, অলিতে-গলিতে কতশত গল্প। শাসকের গল্প, শোষিতের গল্প। ক্ষমতায় ওঠার গল্প, ক্ষমতার সঙ্গে পেরে না ওঠার গল্প। মহানগরে প্রতিদিন এমন হাজারো মানুষ পিষে যায় সিস্টেমের চাপে। এই সিস্টেমের কোনায় কোনায় ভূত। ভূতদের সঙ্গে পাল্লা দিতে হলে মাঝে মাঝে নিজেকেও ভূত সাজতে হয়।’ টিজারের শেষ লগ্নে পুলিশের পোশাকে ওসি হারুনরূপে দেখা দিয়ে অভিনেতা মোশাররফ করিম দুটি কথা মনে রাখতে বলেছেন দর্শকদের। ‘এক, তাঁর নাম যে হারুন সেটা। আর দুই, হারুন এত সহজে হারে না।’ মহানগরের নতুন সিজনে মোশাররফ করিম ছাড়া আর কে কে থাকছেন, সে বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

 

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক