বিসিসিআইয়ের বার্ষিক চুক্তিতে পদোন্নতি জাদেজার, ধাক্কা খেলেন শিখর-রাহুল

জাতীয় দলে খেলা মোট ২৬ ক্রিকেটারকে বার্ষিক চুক্তির তালিকায় রেখেছে বিসিসিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আইপিএল শুরুর আগেই ক্রিকেটারদের সঙ্গে বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করল বিসিসিআই। তালিকায় জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ান ডে ও টি টুয়েন্টি ফরম্যাটে খেলা ২৬ ক্রিকেটারের নাম রয়েছে। বোর্ডের বার্ষিক চুক্তিতে রবীন্দ্র জাদেজা ও হার্দিক পাণ্ড্যর পদোন্নতি ঘটলেও বিরাট ধাক্কা খেয়েছেন শিখর ধাওয়ান ও কে এল রাহুল। মূলত অলরাউন্ডার হিসেবে পরিচিত ক্রিকেটারদের বার্ষিক পারিশ্রমিকের অঙ্ক বাড়ানো হয়েছে।

তালিকায় ‘এ প্লাস’ বিভাগে রয়েছেন চার ক্রিকেটার। তাঁরা হলেন অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা মিডিয়াম পেসার জশপ্রীত বুমরা। চার জনেই পাবেন বছরে সাত কোটি টাকা করে। পাঁচ ক্রিকেটারকে রাখা হয়েছে ‘এ’ বিভাগে। তালিকায় রয়েছেন মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল ও ঋষভ পন্থ। এই পাঁচ ক্রিকেটার পাবেন বছরে পাঁচ কোটি টাকা করে।

‘বি’ গ্রুপে রাখা হয়েছে লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, শ্রেয়াস আইয়ার, শুভমন গিল, মহম্মদ সিরাজ ও সূর্য কুমার যাদবকে। এই ছয় ক্রিকেটার পাবেন বছরে তিন কোটি টাকা করে। ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক লোকেশ রাহুলের পদাবনতি ঘটেছে। গতবার ‘এ’ বিভাগে থাকলেও এবার ‘বি’ বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে। যদিও পূজারা ও সূর্য যাদব বাদে বাকি চার ক্রিকেটারই জাতীয় দলের হয়ে তিন ধরনের ক্রিকেটে খেলেন। আর ‘সি’ বিভাগে রয়েছেন ১১ ক্রিকেটার। ওই ১১ জন হলেন উমেশ যাদব, শার্দূল ঠাকুর, ঈশান কিশন, দীপক হুডা, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, আরশদীপ সিংহ এবং শ্রীকর ভরত। এই ১১ ক্রিকেটার বছরে পাবেন এক কোটি টাকা করে।

 

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত