ছয় ভাগে ভাগ হয়ে যাচ্ছে আলিবাবা

২৪ বছর বয়সি ই-কমার্স প্রতিষ্ঠানটি এই প্রথম এত বড় পরিবর্তন আনতে চলেছে সংস্থায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছয় ভাগে ভাগ হয়ে যাচ্ছে আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড (Alibaba Group)। ২২ হাজার কোটি মার্কিন ডলারের চীনা (China) সংস্থাটি ছয়টি প্রধান ইউনিটে ভাগ হয়ে যাচ্ছে, সংবাদমাধ্যম ব্লুমবার্গ এই খবর জানিয়েছে। ২৪ বছর বয়সি ই-কমার্স প্রতিষ্ঠানটি এই প্রথম এত বড় পরিবর্তন আনতে চলেছে সংস্থায়।

ছয় ভাগে ভাগ হয়ে যাওয়ার ফলে সংস্থার প্রধান বিভাগগুলোকে ই-কমার্স ও মিডিয়া থেকে মুক্ত হবে। এর ফলে বেশি স্বায়ত্তশাসনের সঙ্গে পরিচালনার সুযোগ পাবে ইউনিটগুলি। যা আগামী দিনে আরও নতুন নতুন শাখা ও বাজার সৃষ্টির ভিত্তি স্থাপন করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে সংস্থার এমন ভাগের পরিকল্পনার খবর প্রকাশযে আসতে শেয়ার বাজারেও পরিবর্তন এসেছে। নিউইয়র্কে সংস্থাটির শেয়ারের দর চার শতাংশের বেশি বেড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

আলিবাবার অন্যতম সহ-প্রতিষ্ঠাতা বিলিয়নিয়ার জ্যাক মা এক বছরেরও বেশি সময় চিনের বাইরে ছিলেন। সম্প্রতি সেদেশে ফিরেছেন জ্যাক। আর তারপরেই মঙ্গলবার সংস্থা বিভক্তিকরণের ঘোষণা প্রকাশ্যে এলো। আলিবাবার সিইও ড্যানিয়েল ঝাং ক্লাউড ইন্টেলিজেন্স বিভাগের প্রধান হবেন বলে জানা গিয়েছে। প্রাক্তন ইন্টারন্যাশনাল রিটেইল চিফ জিয়াং ফ্যান হবেন ডিজিটাল ব্যবসায়িক ইউনিটের প্রধান এবং তাওবাও টমল অনলাইন শপিং বিভাগের দায়িত্ব নেবেন বর্ষীয়াণ নির্বাহী ট্রুডি দাই।

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন হলে বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF Cinemas-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?