আইপিএল শুরুর মুখে ধাক্কা চেন্নাইয়ের, বল করবেন না স্টোকস

আগামী ৩১ মার্চ শুরু হচ্ছে চলতি বছরের আইপিএল।

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: আগামী ৩১ মার্চ গতবারের চ্যাম্পিয়ান গুজরাত টাইটানস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচের মধ্য দিয়েই চলতি বছরে আইপিএলের পর্দা উঠতে চলেছে। আর প্রথম ম্যাচ খেলতে নামার ৭২ ঘন্টা আগেই ধাক্কা খেল মহেন্দ্র সিং ধোনির দল। চোটের কারণে আইপিএলের প্রথম দিকে বল করতে পারবেন না ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস।

আইপিএলে অবশ্য গত দু’বছর নিজের নামের সঙ্গে তেমন সুবিচার করতে পারেননি বেন স্টোকস। যে কারণে কয়েক মাস আগেই আইপিএলের নিলামের আগে রাজস্থান রয়্যালস কর্তারা ছেড়ে দিয়েছিলেন মহাতারকাকে। তার পরে ইংল্যান্ডের অলরাউন্ডারকে দলে লুফে নিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের শীর্ষ কর্তারা। গ্যাঁট থেকে ১৬ কোটি ২৫ লক্ষ টাকা খরচও করেছিলেন। বেন স্টোকস ব্যাট আর বল হাতে জ্বলে উঠে দলকে জয় এনে দেবেন বলে আশায়ও ছিলেন তাঁরা।

কিন্তু আইপিএল শুরুর আগেই দুঃসংবাদ পেলেন চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্ট। হাঁটুতে চোটের কারণে আইপিএলের প্রথম দিকের অন্তত চার-পাঁচটা ম্যাচে বল করার ঝুঁকি নিতে চান না বলে টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক। ধোনির দলে শুধু স্পেশালিস্ট ব্যাটার হিসেবেই দায়িত্ব পালন করতে চান তিনি। প্রতিযোগিতার শেষের দিকে তাঁকে গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে কাজে লাগানোর কথা ভেবে আপাতত স্টোকসের ইচ্ছে মেনে নিয়েছেন সিএসকে আধিকারিকরা।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির