১৪২ ইঞ্জিনিয়ারকে ছাঁটাই করল মাইক্রোসফ্ট-মালিকানাধীন গিটহাব

আমেরিকার পর গিটহাব (GitHub)-এর সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং টিম ছিল ভারতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শতাধিক কর্মীকে ছাঁটাই করল মাইক্রোসফট-মালিকানাধীন সংস্থা গিটহাব (Microsoft’s GitHub)। ভারতে ইঞ্জিনিয়ারিং বিভাগের সমস্ত কর্মী-সহ ১৪২ জন কর্মীকে ছাঁটাই করেছে সংস্থাটি।

সূত্রের খবর, আমেরিকার পর গিটহাব (GitHub)-এর সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং টিম ছিল ভারতে। কোম্পানির ‘পুনর্গঠন পরিকল্পনা’র জন্য এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গিটহাবের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য সংস্থায় ব্যাপক ছাঁতাই করা হবে বলে ফেব্রুয়ারিতেই ইঙ্গিত দিয়েছিল সংস্থাটি। কঠিন হলেও এই সিদ্ধান্ত অত্যন্ত প্রয়োজনীয় বলে জানিয়েছে সংস্থাটি। গিটহাবের সিইও থমাস ডহমকে কর্মীদের একটি ইমেল পাঠিয়ে বলেছেন, ‘আমরা বেশ কয়েকটি কঠিন সিদ্ধান্ত ঘোষণা করছি, যার মধ্যে কিছু হাবার্সকে বিদায় জানানো এবং নতুন বাজেটের পুনর্বিন্যাস করা, যা আমাদের ব্যবসার স্বল্পমেয়াদী স্বাস্থ্য রক্ষা করার জন্য সাজানো হয়েছে।’

উল্লেখ্য কোভিডের পর থেকে ধারাবাহিকভাবে কর্মী ছাঁটাই করে চলেছে বহুজাতিক সংস্থাগুলি। সম্প্রতি বহুজাতিক ই-কমার্স সংস্থা অ্যামাজন ৯ হাজারের বেশি কর্মী ছাঁটাই করার পরিকল্পনা নিয়েছিল। সংস্থার সিইও অ্যান্ডি জেসসি কর্মীদের কাছে চিঠি পাঠিয়ে জানিয়েছেন, ‘অর্থনৈতিক অস্থিরতার কারণে আগামী কয়েক সপ্তাহেই নয় হাজারের বেশি কর্মীকে চাকরি থেকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন হলে বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF Cinemas-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?