2400 কোটিতে বিক্রি হয়ে যাচ্ছে AMRI Hospital

বিক্রি হয়ে যাচ্ছে AMRI Hoapital। 2400 কোটি টাকায় এই হাসপাতাল Emami Groups-এর কাছ থেকে কিনে নিচ্ছে Manipal Hospital Groups।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। Emami Groups-এর হাতে থাকা AMRI Hoapital কিনে নিচ্ছে Manipal Hospital Groups। 2400 কোটি টাকায় ঘটছে এই হাতবদলের ঘটনা। তবে এই হাতবদলের ক্ষেত্রে রাজ্য সরকারেরও সায় থাকা প্রয়োজন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সেই অনুমতি চেয়ে ইতিমধ্যেই দুটি হাসপাতালের তরফেই রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। সম্ভবত নতুন বাংলা বছর পরলেই তাতে সবুজ সঙ্কেত দিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার।

আরও পড়ুন চালু হচ্ছে বাংলার চাষিদের জন্য নতুন প্রকল্প ‘বাংলা কৃষি সেচ যোজনা’

সূত্রে জানা গিয়েছে, Emami Groups’র বাজারে 1600 কোটি টাকার ঋণ রয়েছে। সেই ঋণ পরিশোধ করতে অক্ষম তাঁরা। কিন্তু তাঁরা একসময় এই ঋণ নিয়েছিলেন AMRI Hoapital’র যে ৪টি শাখা রয়েছে সেগুলিতে ব্যবসা বাড়ানোর জন্য। যদিও ব্যবসা সে অর্থে বাড়েনি। তাই এবার কিছু চাপে পড়ে বাধ্য হয়েই তাঁরা AMRI Hoapital বিক্রি করে দিতে চলেছে Manipal Hospital Groups’র কাছে। তার জন্য যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে। এখন শুধু রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষা। এখন AMRI Hoapital’র ৪টি শাখা রয়েছে, ৩টি কলকাতায় ও ১টি ভুবনেশ্বরে। এই ৪টি হাসপাতালের মোট বেড সংখ্যা 1100টি। অন্যদিকে, মণিপাল গ্রুপের ২৮টি হাসপাতাল রয়েছে দেশের মোট ১৫টি শহরে। সেই ২৮টি হাসপাতালে রয়েছে মোট 7,800টি বেড। এবার তার সঙ্গে যুক্ত হতে চলেছে AMRI Hoapital’র 1100টি বেড। তার জেরে Manipal Hospital Groups’র মোট বেড বেড়ে হবে 9000’র কাছাকাছি।

আরও পড়ুন আম্বেদকারকে শ্রদ্ধা জানিয়ে টানা ৩০ ঘন্টা ধর্না শুরু মমতার

এখন AMRI Hoapital’র মাত্র ২ শতাংশ শেয়ার আছে রাজ্য সরকারের কাছে। বাকি ৯৮ শতাংশ শেয়ারই আছে Emami Groups’র কাছে। নতুন ব্যবস্থায় AMRI Hoapital’র ১৫ শতাংশ শেয়ার থাকবে Emami Groups’র কাছে। ২ শতাংশ শেয়ার রাজ্যের হাতে ও ৮৩ শতাংশ শেয়ার থাকবে Manipal Hospital Groups’র কাছে। যদিও নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার এই হাসপাতাল হাতবদলের ক্ষেত্রে রাজ্যের অংশিদারী ৫ শতাংশে নিয়ে যেতে চায় এবং কিছু বেডে রোগী ভর্তি হওয়ার বিষয়টিও নিজেদের হাতে রাখতে চায় যাতে সেই সব বেডে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে রোগী ভর্তি হতে পারে ও নিখরচায় যেন তাঁরা উন্নত চিকিৎসা পরিষেবা পায় তার জন্য। সেক্ষেত্রে রাজ্যের অংশিদারী হবে ৫ শতাংশ ও Manipal Hospital Groups’র কাছে থাকবে ৮০ শতাংশ শেয়ার।

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন হলে বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF Cinemas-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?