সাড়ে ১৬ হাজারে বিক্রি হলো পদ্মার দুই ইলিশ, কত করে কেজি জানেন?

শুক্রবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়াতে পদ্মা নদীর দুই ইলিশ বিক্রি হয়েছে ১৬ হাজার ৩৮৪ টাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাঙালি মাত্রেই ইলিশ প্রেমী। যদিও এখন ইলিশের সময় নয়। তবুও বাজারে গিয়ে অসময়ের ইলিশের দর জানতে ভুল করেন না ম‍ৎসপ্রেমীরা। শুক্রবার সেই অসময়ের ইলিশ বিক্রি করে কার্যত মুখে চওড়া হাসি রাজবাড়ীর গোয়ালন্দের ম‍ৎস্যজীবী স্বদেশ হালদারের। তাঁর জালে ধরা পড়া দুটি পেল্লাই সাইজের পদ্মার ইলিশ বিক্রি হলো ১৬ হাজার ৩৮৪ টাকায়। দুটি মাছের ওজন ৪ কেজি ১৮০ গ্রাম। প্রতি কেজি বিক্রি হয়েছে ৩ হাজার ৯০০ কেজি টাকা ধরে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঙ্গীদের নিয়ে এদিন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন স্বদেশ হালদার। সকাল সাড়ে সাতটা নাগাদ ৫ নম্বর ফেরিঘাট এলাকায় তাঁর জালে ধরা পড়ে দুটি বড় সাইজের ইলিশ। আর ইলিশের সাইজ দেখেই মুখের হাসি চওড়া হয় স্বদেশের। সোজা ওই মাছ নিয়ে হাজির হন দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী শাহজাহান শেখের কাছে। প্রতি কেজি ৩ হাজার ৮০০ টাকা দরে ১৫ হাজার ৮৮৪ টাকায় পেল্লাই সাইজের ইলিশ কিনে নেন তিনি।

দুটি মাছ কিনেই ঢাকার এক মাছ ব্যবসায়ীকে ফোন করেন শাজাহান। ৫০০ টাকা লাভ রেখে তাঁর কাছে ১৬ হাজার ৩৮৪ টাকায় বিক্রি করে দেন। গত শুক্রবারই দৌলতদিয়ার পদ্মা নদীতে ৪ কেজি ওজনের দুটি ইলিশ মাছ ধরা পড়েছিল। ওই মাছও কিনে নিয়েছিলেন শাজাহান। পরে ঢাকার এক পরিচিত ব্যবসায়ীর কাছে ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে মাছদুটি বিক্রি করেন।

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

পিতৃহারা অনুজয় চট্টোপাধ্যায়, কান্নায় ভেঙে পড়লেন ‘দ্য একেন’-খ্যাত অভিনেতা

যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার