মাথা থেকে রক্ত চুঁইয়ে চুঁইয়ে পড়ছে, ‘আকেলি’ শুটিং সেটে মারাত্মক জখম নুসরত ভারুচা

তিনি আসন্ন চলচ্চিত্র আকেলির শুটিং করার সময় কঠিন সময়ের সঙ্গে মোকাবিলা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক দুর্ঘটনা ছবির সেটে। গত মাসেই হায়দ্রাবাদে প্রভাস-দীপিকার ‘প্রজেক্ট কে’ শুটিংয়ের সময় অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে মারাত্মক আহত হন মেগাস্টার অমিতাভ বচ্চন। বুকের কার্টিলেজে চরম আঘাত পেয়েছেন অভিনেতা, পাঁজর ভেঙে গিয়েছে তাঁর। এ কথা অভিনেতা নিজেই জানিয়েছিলেন। এমনকি এটাও জানিয়ে ছিলেন যে, তাঁর সুস্থ হতে হতে অনেকদিন সময় লাগবে। সুস্থ না হওয়া পর্যন্ত তিনি শুটিং করতে পারবেন না।

এরপরেই খবর আসে, স্কটল্যান্ডে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবির অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে মারাত্মক চোট পান অভিনেতা অক্ষয় কুমার। বরাবরই একা স্টান্ট করতে ভালবাসেন অভিনেতা। শোনা যায়, হাঁটুতে মারাত্মক চোট নিয়েই তিনি শুটিং চালিয়ে যাচ্ছেন। এবার এদিন খবর এল, ‘আকেলি’ ছবির শুটিং সেটে মারাত্মক আহত হয়েছেন অভিনেতা নুহরত ভারুচা। ‘আকেলি’ সেট থেকেই ‘আহত’ ছবি শেয়ার করেছেন নুসরত ভারুচা। অভিনেত্রী বর্তমানে তাঁর পরবর্তী থ্রিলার ড্রামা ফিল্ম ‘আকেলি’-এর শুটিং করছেন, শুটিংয়ের সময় তাঁর আঘাতের চিহ্নগুলি সবটাই সেট থেকে পোস্ট করছেন অভিনেত্রী।

ছবিতে দেখা যায়, তাঁর কপালে ক্ষত এবং রক্তের দাগ, নুসরত তাঁর সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করে জানান যে, তিনি আসন্ন চলচ্চিত্র আকেলির শুটিং করার সময় কঠিন সময়ের সঙ্গে মোকাবিলা করেছেন। এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি পরিচালনা করেছেন প্রণয় মেশরাম। যিনি এই ছবির মাধ্যমে বলিউডের মূল পর্বে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করলেন। এর আগে তিনি ‘কুইন’ এবং ‘কমান্ডো 3’-এর মতো সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এদিকে, কাজের ফ্রন্টে, ‘আকেলি’ ছাড়াও, নুসরতের ‘ছোড়ি 2’ও পাইপলাইনে রয়েছে। কিছুদিন আগেই ‘ছোড়ি 2’-এর শুটিংয়ের সময়েও মারাত্মক আঘাত পেয়েছিলেন অভিনেত্রী।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে