দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের বিস্ফোরক উদয়ন গুহ, নিশানা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিনিধি: তাঁর হাত থেকে রেহাই পাননি নিজের বাবাও। দুর্নীতি ইস্যুতে নিজের বাবাকে এক হাত নিয়েছিলেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (UDAYAN GUHA)। এবার তাঁর নিশানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। মন্ত্রীর দাবি, বাম আমলে জ্যোতি বসুর (JYOTI BASU) সময়ে ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং কোটায় পড়ার সুযোগ পেয়েছিলেন কম যোগ্যতা রয়েছে, এমন পড়ুয়ারা। মন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।

রবিবার নয়াহাট বাজারের দলীয় সভা থেকে উদয়ন বলেন, আগে এলাকায় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আসন সংখ্যা কম ছিল। সেই সময়ে জ্যোতি বসু বড় দুর্নীতি করেছেন। এরপরেই উদয়ন বলেন, অনেক মেধাবী পড়ুয়ারা ভালো ফল করেও সুযোগ পেতেন না। মুখ্যমন্ত্রীর কোটা ছিল মেডিক্যালে ১০টি ও ইঞ্জিনিয়ারিংয়ে ১০টি। সেখানে কম যোগ্যতার শিক্ষার্থীরা সুযোগ পেতেন কিন্তু বহু মেধাবী সুযোগ পাননি। বলেন, দিনহাটার সিপিএম বিধায়ক মানিক দত্তের ছেলে উচ্চ মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পেয়েও ডাক্তারি পড়েছিলেন জ্যোতি বসুরর নিজস্ব কোটায়। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয়েছে জোর বিতর্ক। তবে বামেদের পক্ষ থেকে এখনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

বাংলার প্রথম দফার নির্বাচনী আবহে রাজপথে ৪ হেভিওয়েট, রোড শো ও জনসভায় জমজমাট

তৃণমূল বুথ সভাপতির মাথা ফাটিয়ে দিল বিজেপি, সকালেই রক্তাক্ত গোপীবল্লভপুর

‘মানুষ প্রস্তুত, মানুষ পরিবর্তন চাইছেন’, ভোট দিয়েই মন্তব্য অগ্নিমিত্রার

‘আগে ভোট, তারপর জলপান,’ বার্তা শাহের! মহিলা ও যুবদের বেশি করে ভোট দেওয়ার আর্জি মোদির

পুরুলিয়ার একাধিক কেন্দ্রে খারাপ EVM মেশিন, ক্ষোভ উগড়ে দিলেন গরমে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো ভোটাররা

‘দলীয় কর্মীদের ওপর আক্রমণ হয়েছে’, ভোট দিয়ে বেরিয়ে অভিযোগ পবিত্র করের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ