এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই ফের বীরভূম জেলা সফরে মুখ্যমন্ত্রী

পূর্ব মেদিনীপুর সফর থেকে ফিরেই মুখ্যমন্ত্রী বীরভূম জেলায় যেতে পারেন। অর্থাৎ, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনি বীরভূমের মাটিতে পা রাখতে পারেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) আগেই আরও একবার কেষ্ট’র জেলায় পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই বীরভূম(Birbhum) জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার দু’মাসের মধ্যে ফের একবার তিনি এই জেলার সফরে যাচ্ছেন বলেই নবান্ন সূত্রের খবর। যদি সব কিছু ঠিক থাকে তাহলে পূর্ব মেদিনীপুর সফর থেকে ফেরার পরেই তিনি বীরভূম জেলায় যেতে পারেন। অর্থাৎ, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনি ফের বীরভূমের মাটিতে পা রাখতে পারেন বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন ১০০ দিনের প্রকল্প বন্ধ করার ফন্দি মোদি সরকারের

গত বছরের ১১ আগস্ট গরু পাচার মামলায়(Callte Smuggling Case) কেষ্ট তথা অনুব্রত মণ্ডলকে(Anubrata Mondol) গ্রেফতের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। তারপর গত ফেব্রুয়ারির গোড়াতেই প্রথমবার বীরভূম জেলা সফরে যান তৃণমূলনেত্রী। সেখানে গিয়ে তিনি নিজেই এই জেলা দেখবেন বলে কথা দিয়ে আসেন লালমাটির জেলার মানুষকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আজ পর্যন্ত কোনওদিন মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে রাখেননি, এমনটা হয়নি। এবারও তার ব্যতিক্রম হবে না। সেই কারণেই এত অল্প সম্যের ব্যবধানে ফের বীরভূম জেলা সফরে যেতে চলেছেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় গিয়ে সেখানকার হালহকিকত স্বচক্ষে দেখে আসতে চান তিনি। সম্ভবত জেলায় দলের(TMC) অবস্থা এখন ঠিক কেমন সেটাও বুঝে নিতে চাইছেন তিনি। যদিও নবান্ন সূত্রের খবর, এখনও তাঁর বীরভূম সফরের চূড়ান্ত সফরসূচি এখনও তৈরি হয়নি। তবে ১০ এপ্রিল বা চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই বীরভূম যেতে পারেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন ২০২৩’র চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু ৩ অক্টোবর

ফেব্রুয়ারি মাসে বীরভূম গিয়ে মুখ্যমন্ত্রী মূলত বোলপুরে ছিলেন। তবে এবার মহম্মদবাজার সহ জেলার অন্য কিছু জায়গায় যেতে পারেন তিনি। এবারও বীরভূমের মানুষকে একাধিক পরিষেবা ও পরিকাঠামো উপহার দিতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, থাকতে পারে দলীয় কর্মসূচিও। গতবার বোলপুরে গিয়ে জেলার নেতাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তৃণমূল নেত্রী। জেলার জন্য কোর কমিটি ঠিক করা থেকে শুরু করে পঞ্চায়েতের আগে দলের রণকৌশল ঠিক করে দিয়ে এসেছিলেন তিনি। এবারের সফরে গিয়েও তিনি দলের নেতাদের সঙ্গে বৈঠক করে একাধিক সিদ্ধান্ত নিতে পারেন বলেও সূত্রের খবর। যেতে পারেন ডেউচা-পাঁচামিতেও। সেখানে দ্বিতীয় পর্যায়ের জমি অধিগ্রহণ নিয়ে বার্তা দিতে পারেন তিনি। 

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ