‘সত্য-ই আমার অস্ত্র’, মানহানি মামলায় জামিনের পরেই গর্জন রাহুলের

সুরাত দায়রা আদালতের নির্দেশের পরেই টুইটে গর্জে উঠেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি, সুরাত: ‘মোদি’ পদবি মন্তব্য মামলায় জামিন পাওয়ার পরেই ফের গর্জে উঠলেন রাহুল গান্ধি। আজ সোমবার সুরাত দায়রা আদালত থেকে জামিন পাওয়ার পরেই টুইটে প্রাক্তন কংগ্রেস সভাপতি লিখেছেন, ‘মিত্রকালের বিরুদ্ধে গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে নেমেছি। এই লড়াইয়ে সত্যই আমার অস্ত্র। সত্যই আমার আশ্রয়। আমি দেশের হয়ে কথা বলছি। তার জন্য যে কোনও মূল্য চোকাতে রাজি।’

চার বছর আগে ‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে গত ২৩ মার্চ প্রাক্তন কংগ্রেস সভাপতিকে দুই বছরের জেলের সাজা শুনিয়েছিল সুরাত নিম্ন আদালত। পরের দিন ২৪ মার্চ নজিরবিহীন ত‍ৎপরতায় তাঁর সাংসদ পদ খারিজ করেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। শাস্তি ঘোষণার ১১ দিন বাদে এদিন সাজা স্থগিত রাখার আর্জি জানিয়ে সুরাত দায়রা আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজীব তনয়।

মামলার শুনানি শেষে ১৫ হাজার টাকার ব্যক্তিগত মুচলেকায় রাহুলের জামিন মঞ্জুর করেন বিচারক। আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতের দেওয়া সাজা স্থগিত রাখার কথা জানান। আগামী ১৩ এপ্রিল মামলার পরবর্তী শুনানি। যদিও ওই শুনানিতে কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দিয়েছেন বিচারক। সুরাত দায়রা আদালতের নির্দেশ রাহুলের পক্ষে যথেষ্টই স্বস্তির বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা