ভারতের সবাই রামের বংশধর, নয়া তত্ত্ব সুকান্তর

Share:

নিজস্ব প্রতিনিধি, ডানকুনি: শুধু হিন্দুরা নয় দেশে বসবাসকারী মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, জৈন-সব সম্প্রদায়ের মানুষই নাকি ভগবান রামচন্দ্রের বংশধর। আজ মঙ্গলবার এমন্ই চমকে ওঠার মতো তত্ত্ব হাজির করেছেন বঙ্গ বিজেপির মুখিয়া সুকান্ত মজুমদার। আর পেশায় অধ্যাপক সুকান্তের এমন তত্ত্ব নিয়ে কার্যত নেট মাধ্যমে হাসির রোল উঠেছে। কেউ কেউ মজা করে বলেছেন যে দলের নেতা দিলীপ ঘোষ দুধে সোনা খুঁজে পান, সেই দলের নেতা সুকান্ত যে সবাইকে রামের বংশধর বলে নয়া তত্ত্ব হাজির করবেন তাতে বিস্ময়ের কী আছে।মঙ্গলবার শ্রীরামপুরের (Sreerampore) বটতলায় পূর্ব ঘোষিত ধর্না কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশে রওনা হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু কোনা এক্সপ্রেসওয়ে হয়ে দিল্লি রোড (Delhi Road) দিয়ে ডানকুনি ক্রসিং পার হয়ে শ্রীরামপুরের দিকে এগোতে গেলে পুলিশ তার গতিরোধ করে।  পুলিশ আধিকারিকদের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন সুকান্ত।

এরপর বিজেপির রাজ্য সভাপতি প্রতিবাদ জানিয়ে দিল্লি রোডে কর্মী- সমর্থকদের নিয়ে অবস্থানে বসে পড়েন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকদের তিনি  বলেন, ‘রামনবমীর মিছিল করতে বাধা দিয়েছে প্রশাসন। মনে রাখতে হবে, আমরা সবাই রামের ভক্ত। শুধু আমরা কেন, ভারতে যারা বসবাস করেন তারা সবাই রামের বংশধর।’ 

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ