ED-CBI-এর অপব্যবহার নিয়ে বিরোধীদের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল ১৪ বিরোধী দল।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইডি, সিবিআই সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার নিয়ে কংগ্রেস সহ ১৪ বিরোধী দলের দায়ের করা মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। আজ বুধবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বিরোধীদের দায়ের করা মামলা শুনতে রাজি হননি। বিচারপতিরা কঠোর ভাষায় বলেছেন, ‘রাজনৈতিক নেতাদের জন্য আলাদা নিয়ম তৈরি হতে পারে না।’ দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ যেমন বিরোধীদের পক্ষে বড় ধাক্কা, তেমনই কর্নাটক বিধানসভা ভোটের আগে বিরোধীদের নিশানা বানানোর জন্য বড় হাতিয়ার পেয়ে গেল বিজেপি। আইনজীবীরা মনে করছেন, ‘শীর্ষ আদালতের এদিনের নির্দেশের পরে বিরোধী নেতাদের সবক শেখাতে আরও বেপরোয়া হয়ে ঝাঁপাবে ইডি-সিবিআই সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।’

গত ২৪ মার্চ কংগ্রেস-তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি সহ দেশের প্রধান ১৪টি বিরোধী দল ইডি-সিবিআই সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার বন্ধে হস্তক্ষেপ চেয়ে দেশের সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেছিল। ওই মামলা শুনতে রাজি হয়েছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এদিন মামলার প্রথম দিনের শুনানিতে বিরোধী দলগুলির আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ‘’সিবিআই এখনও পর্যন্ত ৮৮৫টি মামলার তদন্ত করেছে। তাতে মাত্র ২৩ জনের সাজা হয়েছে। মোদি সরকার ক্ষমতায় আসার পরে ইডি রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মোট ১২১টি মামলা রুজু করেছেন। তার মধ্যে ৯৫ শতাংশই বিরোধী দলের রাজনীতির সঙ্গে জড়িত।’

ওই যুক্তির পরে প্রধান বিচারপতি চন্দ্রচূড় আবেদনকারীদের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘আপনার দেওয়া তথ্য সত্যি হতে পারে। কিন্তু রাজনৈতিক নেতাদের কী তদন্তের হাত থেকে বাঁচার বিশেষ অধিকার রয়েছে? তাঁরাও তো দেশের নাগরিক। তাহলে কেন তাঁদের জন্য আলাদা নিয়ম তৈরি হবে? যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ আনতে পারবেন, তখন আবার আসবেন।’

 

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা