চোখ রাঙাচ্ছে করোনা, শুক্রে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রীদের পাশাপাশি কোভিড নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শ কমিটির সদস্যরাও থাকবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই দেশজুড়ে নতুন করে বেলাগাম হয়ে উঠছে করোনাভাইরাসের সংক্রমণ। দীর্ঘদিন বাদে গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ পাঁচ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। আর তাতে কার্যত উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রকের শীর্ষ কর্তারা। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য আগামিকাল শুক্রবারই রাজ্যগুলির স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। ওই বৈঠক অবশ্য ভার্চুয়ালি হবে। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রীদের পাশাপাশি কোভিড নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শ কমিটির সদস্যরাও থাকবেন।

গত বছরের ২৩ সেপ্টেম্বর দেশে করোনায় একদিনে আক্রান্ত হয়েছিলেন ৫ হাজার ৩৮৩ জন। তার পর থেকে দৈনিক সংক্রমণের রেখচিত্র নিম্নমুখী ছিল। কিন্তু মার্চের শুরু থেকে ফের দাপট দেখাচ্ছে প্রাণঘাতী ভাইরাস। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৩৩৫ জন। গত ১৯৫ দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চে দাঁড়িয়েছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ১৩ জন। এ নিয়ে দেশে করোনার বলি হলেন ৫ লক্ষ ৩০ হাজার ৯২৯ জন।

সামনেই যেহেতু মুসলিমদের ইদুল ফিতর ও হিন্দুদের নববর্ষ সহ একাধিক উ‍ৎসব রয়েছে ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর তার পরেই তড়িঘড়ি বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামিকালের বৈঠকে করোনা সংক্রমণে রাশ টানতে বেশ কিছু কড়া বিধি-নিষেধ আরোপের জন্য রাজ্যগুলিকে পরামর্শ দিতে পারে কেন্দ্র।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে