অর্ডার নেওয়া বন্ধ হল সোনায় মোড়া ২০ হাজার টাকা কেজির জিলিপির

হোটেল কর্তৃপক্ষ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ‘গোল্ড জিলাপি সোল্ড আউট’।

Share:

নিজস্ব প্রতিনিধি: রমজান মাস উপলক্ষে বাংলাদেশের ঢাকার পাঁচ তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল (InterContinental Dhaka) সোনায় মোড়ানো জিলিপি (GOLD JILIPI) বিক্রির বিজ্ঞপ্তি দিয়েছিল গত সপ্তাহে। প্রতি কেজি জিলিপির দাম কুড়ি হাজার টাকা বলে জানিয়েছিল হোটেলটি। সেই বিজ্ঞপ্তির সাত দিনের মাথায় সোনায় মোড়ানো জিলিপির অর্ডার নেওয়া বন্ধ করল হোটেলটি। সোমবার নিজেদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল।

রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা কর্তৃপক্ষ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ‘গোল্ড জিলাপি সোল্ড আউট’। অর্থাৎ, সোনায় মোড়ানো জিলিপির বিক্রি বন্ধ করা হয়েছে। কিন্তু কেন এক সপ্তাহের মাথায় বন্ধ হয়ে গেল? পাঁচতারা হোটেলটির এক কর্তা বলেন, ‘জিলিপি বানানোর জন্য যে পরিমাণ খাওয়ারযোগ্য সোনা আনা হয়েছিল, তা শেষ হয়ে গেছে। তাই আর নতুন করে কোনও অর্ডার নেয়া হচ্ছে না।’

উল্লেখ্য রমজান মাসজুড়ে প্রতিদিন ইফতার ও সেহরির বিশেষ আয়োজন করে ইন্টারকন্টিনেন্টাল হোটেল কর্তৃপক্ষ। ইফতারে ডেজার্ট হিসেবে ঐতিহ্যবাহী জাফরান জিলিপি দীর্ঘদিন ধরেই পরিবেশন করে আসছে। প্রতি কেজি জাফরানি জিলিপির দাম ১,৮০০ টাকা। কিন্তু এ বছর রমজান রোজা ভঙ্গকারীদের জন্য ভিন্ন স্বাদ দিতে নয়া আয়োজন করে হোটেল কর্তৃপক্ষ। তারা সোনায় মোড়া জিলিপি হাজির করে। প্রতি কেজি জিলিপিতে ২৪ ক্যারেটের খাবার উপযোগী সোনার ২০ থেকে ২২টি লিফ বা পাতলা পাত থাকবে বলে জানিয়েছিল তারা। একজন ক্রেতা ন্যূনতম পাঁচ হাজার টাকা দিয়ে ২৫০ গ্রাম জিলিপি কিনতে পারবেন বলেও জানানো হয়েছিল।

‘রামায়ণ’-এর শো চলাকালীন হলে বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF Cinemas-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?