খড়গপুর পুরসভা পেল নতুন পুরপ্রধান, দায়িত্বে কল্যাণী ঘোষ

চেয়ারপার্সন হিসাবে পয়লা বৈশাখ শপথগ্রহণ করবেন কল্যাণী ঘোষ। এর আগে পুরপারিষদ এবং প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছেন কল্যাণী।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে নতুন পুরপ্রধান পেল রাজ্যের রেলশহর হিসাবে পরিচিত পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার অন্যতম মহকুমা শহর খড়গপুর(Kharagpur Municipality)। পূর্বেকার পুরপ্রধান ইস্তফা দেওয়ার সাড়ে ৩ মাসের মাথায় নতুন পুরপ্রধানের নাম ঘোষণা করে দেওয়া হল। আগামী পয়লা বৈশাখ নতুন পুরপ্রধান তাঁর দায়িত্বগ্রহণ করবেন বলেই তৃণমূলের তরফে জানানো হয়েছে। খড়গপুর পুরসভার দুই দফার চেয়ারম্যান ছিল প্রদীপ সরকার(Pradip Sarkar)। কিন্তু নানা ইস্যুতে তাঁর সঙ্গে দলের কাউন্সিলরদের বিরোধ বাঁধে। সেই কারণে গত বছরের ২১ ডিসেম্বর খড়গপুর পুরসভার পুরপ্রধানের পদ থেকে প্রদীপকে ইস্তফা দিতে বলা হয় এবং তিনি তা দিয়েও দেন। তারপর থেকেই কার্যত অভিভাবকহীণ হয়ে পড়ে রাজ্যের রেলশহর। সেই জায়গা থেকে শহরের নতুন পুরপ্রধান কে হবেন তা নিয়ে কয়েক মাস ধরেই প্রশ্ন ঘুরছিল শহরের পাশাপাশি জেলার রাজনীতিতেও।

আরও পড়ুন তৃণমূলের সাংসদ পদ থেকে আচমকাই ইস্তফা লুইজিনহো ফ্যালেরিওর

অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলল মঙ্গলবার দুপুরে। এদিন তৃণমূলের(TMC) পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি সুজয় হাজরা জানিয়ে দিয়েছেন, খড়গপুর পুরসভার নতুন পুরপ্রধান হচ্ছে শহরের ৫ বারের কাউন্সিলর কল্যাণী ঘোষ(Kalyani Ghosh)। তিনি ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। খড়গপুর পুরসভায় এই প্রথম কোনও মহিলা চেয়ারম্যান হচ্ছেন। এর আগে এই পুরসভায় কোনও মহিলা চেয়ারম্যান হননি। এদিন তৃণমূলের জেলা পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে নতুন চেয়ারপার্সন কল্যাণীর নাম ঘোষণা করেন সুজয়। চেয়ারপার্সন হিসাবে পয়লা বৈশাখ শপথগ্রহণ করবেন কল্যাণী। এর আগে পুরপারিষদ এবং প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছেন কল্যাণী। এদিন তিনি সকলকে নিয়ে কাজ করার বার্তা দিয়েছেন। পাশাপাশি এদিন সুজয় এটাও জানিয়েছেন, ‘প্রদীপ সরকার কাউন্সিলর হিসাবে রয়েছেন। আগামিদিনে দল তাঁকে কোনও দায়িত্ব দিলে তা জানিয়ে দেওয়া হবে।’ অর্থাৎ নতুন পুরবোর্ড গড়া হলেও সেখানে বড় কোনও দায়িত্ব পাচ্ছেন না প্রদীপ।

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার