পয়লা বৈশাখের দিন আমার বিশেষ পরিকল্পনা ‘দুঃস্থ শিশুদেরকে খাওয়ানো’: পাপিয়া অধিকারী

এছাড়াও এদিন পোশাকেও থাকবে বাঙালিয়ানার ছোঁয়া। খাদির শাড়ি এবং ফুলহাতা ব্লাউজ। না আমার গরম লাগে না। অভ্যস্ত হয়ে গেছি।'

Share:

নিজস্ব প্রতিনিধি, সুস্মিতা ঘোষ: আগামিকাল পয়লা বৈশাখ, বাংলার নতুন বছর শুরু। ১৪২৯ কে বিদায় জানিয়ে আমন্ত্রণ জানানোর পালা নতুন বছরকে। সুতরাং চারিদিকেই উৎসবের আমেজ। কথায় আছে, বাঙালির ১২ মাসের তেরো পার্বণ সুতরাং প্রতি মাসেই উৎসব লেগেই রয়েছে। সপ্তাহ জুড়েই আমজনতা থেকে সেলিব্রিটি চলেছে নতুন জামা কাপড় কেনার ধুম। এদিনে ঘরে ঘরে আয়োজিত হবে ভুরিভোজ। তারকা মহলের ব্যস্ততা কতদূর এদিন, কোথায় কার কী পরিকল্পনা! হ্যাঁ, সম্প্রতি আমাদের ‘এই মুহূর্তে’ নিউজ পোর্টাল হাউস চলে গিয়েছিল অভিনেত্রী পাপিয়া অধিকারীর পয়লা বৈশাখের পরিকল্পনা জানতে। ফোনেই সেরে ফেললাম তাঁর হালচাল। 

‘গা ছমছম কী হয় কী হয়, বিবি পায়রা পায়রা’ এই গানটি যেন বাংলার প্রতিটি মানুষের মনে এখনও হিল্লোল তোলে। বাংলা সিনেমার অন্যতম ধামাকাদার গান হিসেবে আজও মানুষের কাছে নতুনের পরশ জাগায় এই গানটি। কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের কন্ঠে এই গানটি সৃষ্টি হলেও, গানটিতে অভিনয় করে গানটিকে কিন্তু প্রাণ দিয়েছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী পাপিয়া অধিকারী। এককালে যাঁর সৌন্দর্য্য, পুরুষ হৃদয়ে হিল্লোল তোলার জন্যে যথেষ্ট ছিল। যাঁর তীক্ষ্ণ অভিনয় দক্ষতা আজও মানুষের স্মৃতিতে অটুট। প্রসেনজিৎ, তাপস পাল একাধিক বাংলার সুপারস্টারদের বিপরীতে অভিনয় করেছেন তিনি। তাঁকে ফোন করতেই দারুণ সহযোগিতা করলেন অভিনেত্রী আমাদের সঙ্গে।

পয়লা বৈশাখের পরিকল্পনা কী, জিজ্ঞাসা করতেই জানালেন, ‘এদিন দিন থেকে রাত একাধিক পরিকল্পনা। প্রথমেই আমাদের ব্যবসার পুজো দেওয়া, নিউরো সায়েন্স হাসপাতালে জমকালো অনুষ্ঠানের বিশেষ অতিথি হয়ে যাওয়া। এরপর আরও কিছু জায়গায় বিশেষ অতিথি হিসেবে থাকবো।’ বাড়িতে বাঙালি রান্না হিসেবে অভিনেত্রী জানালেন, ‘আসলে পয়লা বৈশাখের আগের দিন কিছু দুঃস্থ শিশুদের খাবারের ব্যবস্থা করে দিই। প্রতি বছরই এমন পরিকল্পনা থাকে। এছাড়াও এদিন পোশাকেও থাকবে বাঙালিয়ানার ছোঁয়া। খাদির শাড়ি এবং ফুলহাতা ব্লাউজ। না আমার গরম লাগে না। অভ্যস্ত হয়ে গেছি।’

পেশাগত জীবনের বিষয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান, সামনেই দুটি তথ্যচিত্র আছে তাঁর। এছাড়াও এদিন অভিনেত্রী ইন্ডাস্ট্রির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জানালেন, ‘প্রায় ৪০ বছর ইন্ডাস্ট্রিতে, কিন্তু এখন কেউই তাঁকে ডাকে না। নতুন নতুন পরিচালকের ভীড়। হয়তো কর্পোরেট প্রযোজনা সংস্থাগুলি যোগ্য মনে করেনা আমাদের। কিন্তু আমি মনে করি পুরোনো শিল্পীরা সারাজীবন মানুষের হৃদয়ে থেকে যাবে।’ অন্যান্য আইকনিক শিল্পীদের মতো ধারাবাহিকে ফেরার কথা ভাবছেন? উত্তরে জানান, ‘হ্যাঁ ৫ বছর ধারাবাহিক করেছি। তবে এক্ষুনি আর যেতে চাইনা। কারণ ধারাবাহিকের কঠিন রুটিন। যদিও ধারাবাহিকে অভিনয় করাও আমার নিজের সঙ্গে খুবই চ্যালেঞ্জিং।’ যাই হোক সব শেষে অভিনেত্রী নিজেই জানালেন, সন্ধ্যেবেলা বাড়িতেই গেট টুগেদার পরিকল্পনা রয়েছে। সুতরাং ভালই যাবে ১৪৩০ এর প্রথম দিন। 

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

পূর্ত দফতরের তাঁবুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে এনসিপিআই সাংসদ শতাব্দী রায়

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?