২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বক্স অফিসে একের পর এক নজির গড়ছে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’। মুক্তির পর ২৩ দিন পেরোতেই এমন এক কীর্তি গড়ল এই ছবি, যা দীর্ঘ ন’বছর ধরে ছিল এসএস রাজামৌলীর ‘বাহুবলী ২’-এর দখলে। বিশ্ব জুড়ে আয়ের নিরিখে প্রভাস অভিনীত ছবিকে পিছনে ফেলে ভারতীয় ছবির তালিকায় তৃতীয় স্থানে উঠে এল নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি।

বাণিজ্যিক হিসাব অনুযায়ী, মুক্তির ২৩তম দিনে ‘রামায়ণ’-এর বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১,৭৯০.১০ কোটি টাকা। অন্যদিকে, ‘বাহুবলী ২’-এর মোট আয় ছিল ১,৭৮৮.০৬ কোটি টাকা। অর্থাৎ মাত্র ২৩ দিনেই সেই অঙ্ক ছাপিয়ে গেল রণবীরের ছবি। তবে রেকর্ড গড়লেও দেশের প্রেক্ষাগৃহে ছবির আয়ের গতি কিছুটা কমেছে। মুক্তির ২৩তম দিনে, অর্থাৎ চতুর্থ শুক্রবার ভারতে ছবিটির নিট আয় হয়েছে ৮.৪৫ কোটি টাকা। তার আগের দিন আয় হয়েছিল ৯.৬৫ কোটি টাকা। সব মিলিয়ে দেশে ছবিটির নিট আয় ১,০০০.৫৫ কোটি টাকা। বিদেশের বাজার থেকে এসেছে প্রায় ৫৯৫ কোটি টাকা।

 

View this post on Instagram

 

আরও পড়ুনঃ মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

ছবিতে রামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ। লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে এবং হনুমানের চরিত্রে সানি দেওল। উল্লেখ্য, ৫ নভেম্বর মুক্তি পেয়েছিল ছবিটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা ২০২৮ সালের দীপাবলিতে।

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন