অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মধুমিতা, চলছে স্যালাইন! কী হয়েছে অভিনেত্রীর?

বাড়ির ফিরেও বিশ্রামে থাকবেন। এই মুহূর্তে ‘চিনি ২’ ছবির শুটিংয়ের নিয়ে ব্যস্ত ছিলেন মধুমিতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই তো কিছুদিন আগেই গোয়া থেকে ঘুরে এলেন তিনি, ব্যস্ত শিডিউলের থেকে নিজেকে একটু চাঙ্গা করতে মাঝে মধ্যেই শান্ত প্রকৃতির খোঁজে বেরিয়ে পড়েন নায়িকা। টলিউডের মিষ্টি পাখি তিনি। গোয়া থেকে একগুচ্ছ সেক্সি ছবি দিয়ে অনুরাগিদের মন জয় করেছিলেন তিনি। কখনও পোশাক আবার কখনও ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই কটাক্ষের সম্মুখীন হন তিনি। সৌন্দর্য, ফিগার, অভিনয় সবেতেই তিনি নজরকাড়া। যদিও ছোটপর্দা থেকে তাঁর উত্থান, এখন বড়পর্দার পারমানেন্ট সদস্য তিনি।

হ্যাঁ, কথা হচ্ছে টলিপাড়ার চিনি অর্থাৎ মধুমিতা সরকারকে নিয়ে। কারণ কিছুদিন আগেই গোয়া থেকে ঘুরে এলেন নায়িকা, সেখান থেকে এসেই অসুস্থ হয়ে পড়েছেন মধুমিতা। হ্যাঁ, সকাল সকাল হাসপাতালের বিছানায় শয্যা অবস্থায় মধুমিতার একটি ছবি দেখে চিন্তায় পড়ে দিয়েছেন অনুরাগীরা। হাসপাতালের পোশাক গায়ে, নেই কোনও রূপটান। চোখে বেশি পাওয়ারের চশমা। হাতে ড্রিপ। বালিশের পাশে বই রাখা। হাসিমুখে

ছবিটি পোস্ট করে মধুমিতা লিখেছেন, “মারাত্মক একটা কিছু হয়েছিল। কিন্তু ভাল ভাবে সেরে উঠেছি। আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ।” একটি বেসরকারি প্রতিবেদন অনুসারে, নায়িকার কথায়, তাঁর অ্যাপেন্ডিক্সে অপারেশন করা হয়েছে। পেটে কয়েকদিন ধরেই তীব্র যন্ত্রণা হচ্ছিল। শুটিং চলছিল। তার পর ডাক্তার দেখানোর পর অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। রক্তে সংক্রমণ বেড়ে গিয়েছিল। তাই অপারেশন করাতে হয়। ঈশ্বরের আশীর্বাদে এখন ভাল আছি।” রবিবার হয়েছে তাঁর অপারেশন। আগামী কয়েকদিন তিনি হাসপাতালেই থাকতে হবে। বাড়ির ফিরেও বিশ্রামে থাকবেন। এই মুহূর্তে ‘চিনি ২’ ছবির শুটিংয়ের নিয়ে ব্যস্ত ছিলেন মধুমিতা। পয়লা বৈশাখের আগের দিন মুক্তি পেয়েছে তাঁর অভিনীত হইচই ওয়েব সিরিজ ‘জাতিস্মর।’ নামটা শুনেই বোঝা যাচ্ছে, পূর্ববর্তী জন্মকে ঘিরে এই ওয়েবসিরিজ। আপাততঃ ওয়েবসিরিজেই চুটিয়ে রাজ করছেন তিনি। আর চিনি ২-তে আবারও অভিনেত্রী অপরাজিতা আঢ্যর সঙ্গে দেখা যাবে নায়িকাকে। 

 

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?