কোটি টাকার প্রতারণার অভিযোগ রাজ কুন্দ্রা ও শিল্পার শেট্টীর বিরুদ্ধে

মুম্বইতে বান্দ্রা থানায় তারকা দম্পতির নামে প্রতারণার অভিযোগ করেছেন নীতিন বারাই নামে এক ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্ক যেন পিছু ছাড়ছে না শিল্পা শেট্টী ও রাজ কুন্দ্রার। সদ্য পর্নোগ্রাফি মামলায় কিছুটা রেহাই পেয়েছেন ব্যবসায়ী রাজ কুন্দ্রা। এর মাঝেই মোটা অঙ্কের প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টীর বিরুদ্ধে। মুম্বইতে বান্দ্রা থানায় তারকা দম্পতির নামে প্রতারণার অভিযোগ করেছেন নীতিন বারাই নামে এক ব্যক্তি। তিনি লিখিত অভিযোগে জানিয়েছেন, মোটা অঙ্কের মুনাফার লোভ দেখিয়ে ২০১৪ সালের জুলাই মাসে শিল্পা শেট্টী ও রাজ কুন্দ্রার ফিটনেস সংস্থায় ১ কোটি ৫১ লক্ষ টাকা বিনিয়োগ করেন। কিন্তু কোনও মুনাফা পান নি নীতিন। তারপরেই রাজ ও শিল্পার কাছ থেকে সেই টাকা ফেরত চাইলে হুমকি দিতে থাকেন বলেই পুলিশকে জানিয়েছেন নীতিন। তাই রাজ-শিল্পার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানিয়ে পুলিশে মামলা করেছেন নীতিন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টীর নামে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০, ৫০৬, ৩৪ ও ১২০ বি ধারায় মামলা রুজু করা হয়েছে। নীতিনের অভিযোগের ভিত্তিতেই দ্রুত জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হবে রাজ ও শিল্পাকে। সদ্য পর্নোগ্রাফি মামলা থেকে রেহাই পেয়েছিলেন রাজ কুন্দ্রা। পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হওয়ার পর ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান ব্যবসায়ী রাজ কুন্দ্রা। জামিন পাওয়ার পর থেকে একবারও জনসমক্ষে না আসেন নি রাজ। সোশ্যাল মিডিয়া থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। কিছুদিন আগেই প্রকাশ্যে দেখা যায় রাজ কুন্দ্রাকে। শিল্পা ও পরিবারের বাকি সদস্যদের নিয়ে হিমাচল প্রদেশের ধর্মশালায় বেড়াতে গিয়েছেন রাজ।

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

ইরানে জারি তালিবানি শাসন, গানের অনুষ্ঠানে হিজাব না পড়ায় ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি