আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Sudan clash: সেনা-আধা সেনার সংঘর্ষে মৃতের সংখ্যা ছাড়াল ৩০০

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে সেনাবাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনীর তুমুল সংঘর্ষে তিনশোর বেশি নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন তিন হাজারের বেশি। তুমুল সংঘর্ষের মধ্যেই বুধবার ২৪ ঘন্টার জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে আধা সামরিক বাহিনী  র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)। বিদ্রোহী আধা সেনাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আগামী ২৪ ঘন্টায় কোনও হামলায় যাওয়া হবে না।’ তবে প্রতিপক্ষ সেনাবাহিনী পাল্টা হামলা চালালে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার থেকেই সুদানে ক্ষমতাকে কেন্দ্র করে লড়াইয়ে জড়িয়ে পড়ে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স। গত চার দিন ধরে তুমুল সংঘর্ষ চলছে দু’পক্ষের মধ্যে। আর ওই সংঘর্ষের জেরে কার্যত ঘরবন্দি হয়ে পড়েছেন দেশটির বাসিন্দা। রমজান মাসের শেষের দিকে ক্ষমতাশালী দু্ই গোষ্ঠীর লড়াইয়ে কার্যত ঈদ মাটি হতে চলেছে রাজধানী খার্তুমের বাসিন্দারা।  গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে যুযুধান দুই পক্ষ অর্থা‍ৎ সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী অস্ত্রবিরতিতে যেতে রাজি হয়। কিন্তু তার পরেও সংঘাত চলছে।

কামান হামলার পাশাপাশি চলছে বিমান হামলা। যুদ্ধবিরতি ভাঙ্গার দায় পরস্পরের কাঁধে চাপিয়েছে যুযুধান দুই শিবির। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে মৃত্যুমিছিলের সারি। এখনও পর্যন্ত তিনশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মূলত রাজধানী খার্তুমেই সংঘর্ষ চলছে। 

Published by:

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ