বালুরঘাট সংশোধনাগারে সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু

বালুরঘাট সংশোধনাগারে শনিবার বিকেলে অসুস্থ হয়ে পড়েছিলেন এক সাজাপ্রাপ্ত ব্যক্তি। তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হল

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে শনিবার বিকেলে অসুস্থ হয়ে পড়েছিলেন এক সাজাপ্রাপ্ত ব্যক্তি। তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হল খুনের মামলায় সাজাপ্রাপ্ত বন্দির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম হারান মল্লিক, বাড়ি দক্ষিন দিনাজপুর জেলার তপন থানার চকবলরামপুরে।

জানা যাচ্ছে একটি খুনের মামলায় সাজা পেয়ে বালুরঘাট সংশোধনাগারে পাঁচ বছর ধরে বন্দি ছিল হারান মল্লিক নামে ওই ব্যক্তি। তাঁর পরিবারের লোকজনের বক্তব্য, শনিবার রাতেই জেল কর্তৃপক্ষ জানায় হারান মল্লিক অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ররিবার সকালেই তাঁরা বালুরঘাট হাসপাতালে এসে জানতে পারেন তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, শনিবার রাতে মৃত্যু হলেও তাঁদের জানানো হয়নি। এদিন সকালে মৃত্যুর খবর জানিয়ে দেহ নিয়ে যেতে বলা হয়।

সেই অনুযায়ী তাঁরা রবিবার সকালে বালুরঘাট জেলা হাসপাতালে এসেছেন। নিয়ম অনুযায়ী, জেলবন্দি আসামীর দেহ ময়নাতদন্তের পরই পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তবে ঠিক কী কারণে ওই বন্দির মৃত্যু হল সেটা ময়নাতদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছে বালুরঘাট সংশোধনাগার কর্তৃপক্ষ।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের