উৎক্ষেপণের চার মিনিটের মধ্যেই মাঝ আকাশে পুড়ে ছাই স্টারশিপ রকেট

এ নিয়ে পর পর দু’বার স্টারশিপ রকেটের সফল উ‍ৎক্ষেপণ ব্যর্থ হলো।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ইতিহাস গড়া হলো না। উল্টে গচ্চা গেল কয়েক হাজার কোটি ডলার। বৃহস্পতিবার উ‍ৎক্ষেপণের পরে মাত্র চার মিনিটের মধ্যেই মাঝ আকাশে বিস্ফোরণে আগুন ধরে নিমিষেই পুড়ে ছাই হয়ে গেল ইলন মাস্কের স্পেসএক্সের স্টারশিপ রকেট। এ নিয়ে পর পর দু’বার স্টারশিপ রকেটের সফল উ‍ৎক্ষেপণ ব্যর্থ হলো।

চাঁদ ও মঙ্গলগ্রহে মহাকাশচারিদের পাঠানোর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স। প্রথমবারের জন্য মহাকাশে স্টারশিপ রকেট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। উচ্চতায় স্ট্যাচু অফ লিবার্টির থেকেও বেশি রকেটটি এদিন দুপুরে (ভারতীয় সময় সন্ধে সাতটা) টেক্সাসের বোকা-চিকায় অবস্থিত স্টার বেস কেন্দ্র থেকে উ‍ৎক্ষেপণ করা হয়েছিল। ক্রু-বিহীন রকেটটি সফলভাবেই আকাশে পাড়ি দিয়েছিল। কিন্তু মিনিট চারেকের মধ্যেই ৩৩ কিলোমিটার পাড়ি দিতে না দিতেই মাঝ আকাশে আচমকাই আগুন ধরে যায় রকেটটিতে।

বিশ্বের সবচেয়ে বড় রকেট স্টারশিপ মূলত দুটি ভাগে বিভক্ত। নিম্নস্তরে সুপার হেভি বুস্টার রকেট এবং উচ্চস্তরে স্টারশিপ ক্রুজ ভেসেল। মহাকাশে যাওয়ার জন্য বিশেষ নকশা করা হয়েছে। পুনরায় ব্যবহার করা যায় এমন উপকরণ দিয়েই তৈরি হয়েছে রকেটটি। স্পেসএক্সের স্টারশিপ রকেটকে উল্কার সঙ্গেও অনেকে তুলনা করেছেন। চাঁদে যাওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে আবেদন চাওয়া হয়েছিল। ১০ লক্ষের বেশি আবেদন থেকে ঝাড়াই-বাছাই করে মাত্র আট জনকে বেছে নিয়েছিল মাস্কের সংস্থা।

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?