3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ট্রেনের কামরায় বসে ছোট্ট ছেলেটির মন যেন কিছুতেই সায় দিচ্ছিল না। আরও একটু আরাম, আরও একটু স্বাচ্ছন্দ্য চাই তার। শেষ পর্যন্ত নিজের মনের কথা বাবাকে জানিয়েই ফেলল সে। কিন্তু ছেলের মুখে এমন অভিযোগ শুনে বাবা যা করলেন, তা হয়তো ভাবতেও পারেনি সে। কোনও বকাঝকা, উপদেশ না দিয়েই ছেলেকে সঙ্গে নিয়ে সোজা চলে গেলেন ট্রেনের জেরারেল কামরায়। সেখানে পৌঁছে ছেলেকে এক বাস্তবের মুখোমুখি দাঁড় করালেন। কয়েক মুহূর্তের সেই অভিজ্ঞতায় ছেলেকে বোঝালেন, জীবনে আরাম-আয়েশের পাশাপাশি কৃতজ্ঞতা, সহমর্মিতা এবং অন্যের পরিস্থিতি বোঝার শিক্ষাও কতটা জরুরি। বাবা-ছেলের এই ছোট্ট সফরের কাহিনিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার কেন্দ্রে রয়েছেন নবীন গুপ্ত। তিনি ছেলের সঙ্গে ট্রেনে সফর করছিলেন। সাধারণত 3AC-এর তুলনায় আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ কামরায় যাতায়াত করতে অভ্যস্ত ছেলে। কিন্তু এ বার 3AC-তে যাত্রা করতে হওয়ায় তার মন খারাপ। ছেলের এই মনোভাব বদলাতেই তাকে দিয়ায়।জেনারেল কামরায় যান নবীন। সেখানে গিয়ে ছেলে দেখে, একটি কামরায় কত মানুষকে গাদাগাদি করে যাত্রা করতে হচ্ছে। কেউ বসার জায়গা পেয়েছেন, কেউ আবার মেঝেতে বসে বা শুয়ে রয়েছেন। যাত্রীদের এই পরিস্থিতি নিজের চোখে দেখার পর ছেলের ভাবনায় বদল আসে। বাবার উদ্দেশ্যও ছিল সেটাই। তিনি বোঝাতে চেয়েছিলেন, জীবনে যা পাওয়া যায়, তার জন্য কৃতজ্ঞ থাকা জরুরি। প্রত্যেক মানুষের আর্থিক সামর্থ্য এক নয়। তাই নিজের স্বাচ্ছন্দ্যকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করে দেখা উচিত নয়। কোনও মানুষকে তাঁর আর্থিক অবস্থা বা যাতায়াতের শ্রেণি দিয়ে বিচার করাও ঠিক নয়।

 

View this post on Instagram

 

আরও পড়ুনঃ রিচার্জ শেষ হলেই বন্ধ হবে ইনকামিং কল? জেনে নিন জিও-র সেরা প্ল্যান

বাবার এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ছেলেও পরে জেনারেল কামরার যাত্রীদের জন্য আরও ভাল ব্যবস্থার কথা জানতে চায়। ছেলের এই পরিবর্তনই যেন বাবার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আসলে সন্তানকে শুধু ভাল রাখাই বাবা-মায়ের দায়িত্ব নয়, তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা জরুরি। জীবনের এই ছোট্ট পাঠই হয়তো বহু দামি উপহারের চেয়েও বেশি মূল্যবান হয়ে থাকবে ছেলের কাছে।

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

সুস্থ থাকতে শীতের ডায়েটে রাখুন এই ৭টি মরসুমি ফল

তেলঙ্গানার পর এবার ছত্তিসগড়! জেলের পাঁচিল টপকে পালাল ৪ বন্দি

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান