নরেন্দ্রপুর থানার হেফাজতে বন্দী মৄত্যুর ঘটনায় চাঞ্চল্য, তদন্ত শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশি হেফাজতে বন্দী মৄত্যুর ঘটনায় চাঞ্চল্য ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানায় ৷ এই ঘটনায় পুলিশ সুপারের কাছে নরেন্দ্রপুর থানা ও তদন্তকারী অফিসার অর্নব চক্রবর্তীর নামে অভিযোগ দায়ের করেছে পরিবার ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার(SP) মিস পুষ্পা ৷ পুলিশ ও পরিবার সুত্রে জানা গিয়েছে, গড়িয়ার(Garia) বাসিন্দা সুরজিত ওরফে সাহেব সর্দারকে ১৩ তারিখ দুপুরে বাড়ির সামনে থেকে নিয়ে যায় পুলিশ ৷

যদিও পুলিশের নথিতে ১৪ তারিখ গ্রেফতার দেখানো হয়েছে ৷ চুরির মামলা দায়ের হয় অভিযুক্তের নামে ৷ এর আগেও নরেন্দ্রপুর থানায় (Narendrapur P.S.)ছিনতাইয়ের ঘটনার অভিযোগ দায়ের হয় ৷ অভিযোগ রয়েছে সোনারপুর থানাতেও ৷ একাধিকবার গ্রেফতারও হয় অভিযুক্ত ৷ ধৄত নেশাগ্রস্ত ছিল বলে জানা গিয়েছে ৷ দুবার তাকে নেশামুক্তি কেন্দ্রে ভর্তিও করা হয় বলে পরিবার সুত্রে জানা গিয়েছে ৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে ২০ তারিখ থানা লকআপেই (Lock Up)অসুস্থ বোধ করে সুরজিত ওরফে সাহেব ৷ প্রথমে তাকে সোনারপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে এমআরবাঙুর হাসপাতালে(M R Bangur Hospital) স্থানান্তরিত করা হয় ৷

সেখানেই ২১ তারিখ অর্থাৎ শুক্রবার মৄত্যু হয় ৷ আজ দেহের ময়নাতদন্ত করা হয় বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷ মৄতের দাদা সুব্রত সর্দার জানান, তাদের কাছ থেকে পুলিশের পক্ষ থেকে টাকা চাওয়া হয় ৷ দু দফায় মোট ২০ হাজার টাকা দিয়েছেন তারা ৷ আরও টাকা চাওয়া হয়েছিল বলে অভিযোগ ৷ তার অভিযোগ পিটিয়ে মেরে ফেলা হয়েছে তার ভাইকে ৷ একই কথা বলেন সাহেবের আরেক দাদা সুভাস সর্দারও ৷ তারা এই ঘটনার যথাযথ তদন্ত দাবি করেন ৷ পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে প্রদেশ কংগ্রেস নেতৄত্ব ৷

প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, নরেন্দ্রপুর থানা অন্যায়ের প্রাতিষ্ঠানিক রুপ ধারণ করেছে ৷ এই ঘটনার ন্যায্য বিচার পেতে প্রয়োজনে তারা উচ্চ আদালতের দারস্থ হবেন ৷ এমনকি সিবিআই তদন্তও চাইবেন বলে জানিয়েছেন তিনি ৷ এসপি অফিসের পাশাপাশি কংগ্রেস নেতারা নরেন্দ্রপুর থানায় যান। মৃতের পরিবারের সাথেও দেখা করেন তারা।

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!