এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভালো ফলের আশায় সিন্ধু

Share:

নিজস্ব প্রতিনিধি:  আসন্ন এশিয়া কাপ ব্যাডমিন্টনে ভারত ভালো ফল করবে বলেই মনে করছেন ভারতীয় শার্টলার পিভি সিন্ধু। চলতি বছরে এই টুর্নামেন্ট ৪০তম বছরে পদাপর্ণ করছে। কোয়ালিফাই রাউন্ডের খেলা মঙ্গলবার থেকে শুরু হলেও, মূল পর্বের খেলাগুলি শুরু হবে বুধবার থেকে।

এই প্রসঙ্গে ভারতীয় শার্টলার বলেন, ভারত এই প্রতিযোগিতায় ভালো ফলের পাশাপাশি অনেক পদকও জয় করবে। কেননা ভারতের শ্রেষ্ঠ ব্যাডমিন্টন খেলোয়াড়রা এশিয়া কাপে অংশ নেবেন। তারজন্য তাঁরা অনেকদিন আগে থেকেই জোরকদমে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন।

আরও জানতে পড়ুন: সাআনিয়ার প্রসঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন শোয়েব

উল্লেখ্য, এখন অবধি ভারত এই প্রতিযোগিতায় মোট ১৭টি পদক জিতেছে। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল ১৯৬৫ সালে দীনেশ খান্না সোনা জয় করেছিলেন। এবার সিন্ধু, লক্ষ্য সেন, এইচ এস প্রণয়রা কি পারবেন সেই রেকর্ড ভাঙতে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্চে সকলের মনে।

এই প্রতিযোগিতায় নামার আগে সিন্ধু চোট পেয়েছিলেন মাদ্রিদ ওপেনে। এবং তারপরে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। আবার চোট সারিয়ে কোটে ফেরেন তিনি। তাঁর আশা চলতি এশিয়া কাপের ফাইনালেও তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা তাইওয়ান তারকা চাই হাসুর।

অন্য দিকে পুরুষদের হয়ে প্রথম ম্যাচে কোটে নামবেন বিশ্ব তালিকায় ৯ নম্বর স্থানে থাকা এইচএস প্রণয়। তাঁর প্রতিদ্বন্দ্বী হলেন মালয়েশিয়ার ফোন পে নারিং। প্রণয়-এর আশা এই ম্যাচের আগে তাঁর প্রস্তুতি খুবই ভালো হয়েছে। সেই কারণে ম্যাচে জেতার ব্যাপারে আশাবাদী প্রণয়।

অপর ভারতীয় খেলোয়াড় যিনি ২০২১ সালে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রূপো জয় করা কাদম্বী শ্রীকান্ত-এর প্রতিদ্বন্দ্বী হলেন বাহারিনের এডনান এব্রাহিম। অপর প্রতিযোগী লক্ষ্য সেনকে কঠিন প্রতিদ্বন্দীর মুখোমুখি হতে হচ্ছে। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধেই তাঁকে প্রথম ম্যাচ খেলতে হবে।

মালবিকা সাইরাজকে খেলতে হবে গত বছর প্রতিযোগিতার ফাইনালে খেলা জাপানের আখানে ইয়াম্মাগুছির বিপক্ষে। আকার্ষি কাশ্যপ-এর প্রতিদ্বন্দ্বী হলেন ইন্দোনেশিয়ার কামোং আয়ু ছায়া দিওই।

সাত্বকি সাইরাজ এবং চিরাগ শেট্টি জুটি খেলবেন মালয়েশিয়ার তান কিয়ান মেং এবং তান উই কাইওং-এর বিপক্ষে।

বর্ষায় ভ্রমণের সেরা ঠিকানা, ঘুরে আসুন ভারতের এই ৭ অসাধারণ গন্তব্য

ইউটিউবে আসছে বড় পরিবর্তন! ২৪ আগস্ট কার্যকর হবে নতুন নিয়ম

শরীর দিচ্ছে বিপদের সঙ্কেত! জেনে নিন জরায়ু ক্যানসারের এই ৫ লক্ষণ

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের