ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিনের একঘেয়ে জলখাবারে যদি নতুন স্বাদ আনতে চান, তাহলে একবার বানিয়ে দেখতে পারেন ঝাড়খণ্ডের জনপ্রিয় খাবার ধুসকা। চাল ও ডালের মিশ্রণে তৈরি এই পদটি বাইরে থেকে মুচমুচে, আবার ভিতরে থাকে নরম। আলুর তরকারি, ছোলার তরকারি কিংবা টমেটো-ধনেপাতার চাটনির সঙ্গে ধুসকা পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যায়। বাড়িতেও খুব সহজে তৈরি করা যায় এই ঐতিহ্যবাহী পদটি।

উপকরণ

১ কাপ চাল, ½ কাপ চানা ডাল, ¼ কাপ বিউলি ডাল , ৪টি কাঁচা লঙ্কা , ১ ইঞ্চি আদা , ২ টেবিল চামচ কুচোনো ধনেপাতা , ১ চা চামচ জিরে , এক চিমটি হিং , ¼ চা চামচ হলুদ ,স্বাদমতো নুন , ¼ চা চামচ ইনো  ফ্রুটসল্ট, ভাজার জন্য তেল।

প্রদ্ধতি

প্রথমে চাল, চানা ডাল ও বিউলি ডাল ভালো করে ধুয়ে আলাদা পাত্রে ৪ থেকে ৫ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। এবার ভেজানো চাল, চানা ডাল ও বিউলি ডালের সঙ্গে কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে মিহি পেস্ট তৈরি করুন।এরপর জিরে, হিং, হলুদ, নুন এবং ধনেপাতা ব্যাটারে মিশিয়ে নিন। ব্যাটার খুব ঘন মনে হলে সামান্য জল যোগ করতে পারেন। সবশেষে ব্যাটারে ইনো ফ্রুটসল্ট দিয়ে ২ থেকে ৩ মিনিট ভালো করে ফেটিয়ে নিন। এতে ধুসকা তুলতুলে হবে। ইনো মেশানোর পর বেশি সময় অপেক্ষা না করে দ্রুত ভাজার জন্য দিন।কড়াইয়ে তেল গরম করে চামচের সাহায্যে ব্যাটার অল্প অল্প করে তেলে দিন। মাঝারি আঁচে দুই দিক সোনালি বাদামি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন।ভাজা ধুসকা গরম গরম পরিবেশন করুন। সঙ্গে রাখতে পারেন আলুর তরকারি, ছোলার তরকারি, টমেটোর চাটনি অথবা ধনেপাতার ঝাল চাটনি।

শরীর দিচ্ছে বিপদের সঙ্কেত! জেনে নিন জরায়ু ক্যানসারের এই ৫ লক্ষণ

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের