মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের। মঙ্গলবার ধনধান্য অডিটোরিয়ামে প্রকল্প সংক্রান্ত এক অনুষ্ঠানে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হলেও প্রকল্প চালাতে বছরে প্রায় ৪৮ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, ইতিমধ্যেই ১ কোটি ৪৫ লক্ষ মহিলার আবেদন অনুমোদিত হয়েছে। আরও প্রায় ১৪ লক্ষ আবেদনের যাচাই চলছে। যোগ্য উপভোক্তার সংখ্যা আরও বাড়তে পারে বলেই প্রশাসনের অনুমান। ১৭ অগস্ট থেকেই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা করে ঢুকতে শুরু করেছে। ২০ অগস্ট দুপুরের মধ্যে অনুমোদিত উপভোক্তাদের বড় অংশের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১০ জুলাই পর্যন্ত জমা পড়া প্রায় ১ কোটি ৬৬ লক্ষ আবেদনের যাচাই সম্পন্ন হয়েছে। ১০ থেকে ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া বাকি আবেদনগুলির যাচাই চলছে। যোগ্যদের পরবর্তী পর্যায়ে প্রকল্পের সুবিধা দেওয়া হবে। কোনও যোগ্য মহিলা তালিকা থেকে বাদ পড়লে ২০ অগস্ট থেকে চালু হওয়া নতুন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। যাচাইয়ের পর যোগ্যতা মিললে তাঁর নামও তালিকায় যুক্ত করা হবে।

আরও পড়ুনঃ ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

মুখ্যমন্ত্রী বলেন, কোনও যোগ্য মহিলা যাতে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে প্রতিটি এলাকায় মহিলা মোর্চাকে নজর রাখতে হবে। একই সঙ্গে যাঁদের আর্থিকভাবে প্রয়োজন নেই, তাঁরা চাইলে সেই অর্থ অন্য কোনও প্রয়োজনীয় মহিলার কাছে পৌঁছনোর দিন বলেও আবেদন করেন তিনি।

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

শাহরুখের মান্নাত থেকে উদ্ধার ৮ ফুটের দুই সাপ, হুলস্থুল কাণ্ড বাড়িতে

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

মসজিদে মাইক ব্যবহার সংক্রান্ত মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ