ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলেই মৃত্যু হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের। এই গুঞ্জনই শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। তবে সেই দাবি প্রত্যাখ্যান করা হয়। এবার ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে ফের বড়সড় পদক্ষেপ নিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। জেল থেকে তাঁকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে আদালত। চিকিৎসা পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।  

ইমরান খান বর্তমানে আদিয়ালা জেলে বন্দি। তাঁর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে শুনানির সময় সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ তাঁকে কড়া নিরাপত্তার মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। পাশাপাশি তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে একটি মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশও দেওয়া হয়েছে। হাসপাতালের বাইরে নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে করতে বলা হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনও সমস্যা না হয়।

আরও পড়ুন: কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

ইমরানের চিকিৎসা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। সম্প্রতি জেল কর্তৃপক্ষ আদালতকে জানিয়েছিল, তাঁর ডান চোখের দৃষ্টিশক্তির সমস্যা চিকিৎসার পর অনেকটাই উন্নত হয়েছে এবং দৃষ্টি প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরেছে। তবে PTI-এর পক্ষ থেকে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিফা হাসপাতালে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ পরীক্ষা ও চিকিৎসার দাবি জানানো হয়েছিল। আদালতে ইমরানের সম্পূর্ণ মেডিক্যাল রেকর্ড কেন জমা দেওয়া হয়নি, তা নিয়েও প্রশ্ন ওঠে। আদালত জানিয়েছে, এখনও পর্যন্ত যে নথি দেওয়া হয়েছে, তার বেশিরভাগই মেডিক্যাল রিপোর্টের সারাংশ। তাই পরবর্তী শুনানির আগে ইমরান খানের সম্পূর্ণ চিকিৎসা সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিওয়ালির পরেই বিদেশের মাটিতে বসছে হায়দরাবাদ সানরাইজার্সের মালকিন কাব্যার বিয়ের আসর?

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

৩৮২ কোটিতে বিক্রি ফেরারির প্রথম ইভি, কে হলেন গাড়ির মালিক?

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

উলটপুরাণ! ‘বাটওয়ারা ১৯৪৭’-কে হারিয়ে বক্স অফিসে ঝড় তুলল ইমরানের ‘আওয়ারাপন ২’