২০২৭-কে টার্গেট করে কাজ এগোচ্ছে প্যারিসে নির্মিত রোনাল্ডোর হোটেলের

Share:

নিজস্ব প্রতিনিধি:  এককালে তিনি স্বপ্ন দেখতেন বিশ্ব ফুটবলের সবুজ গালিচায় বল পায়ে দাপিয়ে বেড়াবেন। দেশের এবং পৃথিবীর সবচেয়ে বড় এবং ধনী ক্লাবের জার্সি গায়ে বিশ্বকাপ ফুটবলের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগের আসরেও সুনামের সঙ্গে খেলবেন। এই ফুটবলারটিই বিশ্ব ফুটবলের আঙিনায় বর্তমানে অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

এবার তাঁর স্বপ্ন ছিল বিশ্বের বড় বড় শহরে তাঁর নামে পাঁচতারা হোটেল থাকবে। এই মনের কথা সিআর সেভেন ব্যক্ত করেছিলেন ২০১৫ সালে।তারপরই নিজের দেশের মাদেইরাতেই প্রথম হোটেলটির উদ্বোধন করেছিলেন তিনি।

এরপর একে একে পর্তুগালের রাজধানি লিসবন, আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, স্পেনের রাজধানী মাদ্রিদ এবং মরোক্কোতে নিজের নামে হোটেল প্রতিষ্ঠা করেন। রোনাল্ডোর এই হোটেলগুলি নির্মাণ করেছে আন্তর্জাতিক পর্যটন সংস্থা পেস্তানা। প্রশ্নটা এই জায়গাতেই যে বিশ্বের এতগুলি শহরে রোনাল্ডোর নামে হোটেল বানালেও ফ্রান্সের রাজধানী শহরে হোটেল বানাতে কেন দেরি করছেন সংস্থার কর্তারা।

আরও জানতে পড়ুন:

এই ব্যাপারে একটি ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, প্যারিসে সিআর সেভেন হোটেলটি সিন নদীর তীরে তৈরি করা হচ্ছে। এবং এই হোটেলটি অন্য হোটেলগুলির থেকে অনেকটাই বড়। হোটেলে থাকচে ২০০টি বিলাশবহুল ঘর, পানশালা, সুইমিংপুল। এবং হোটেলের ছাদ থেকে পুরোপুরি উপভোগ করা যাবে রাতের প্যারিস শহরের অনাবিল সৌন্দর্যকে। এবং হোটেলটি নির্মাণ করতে ব্যয় হচ্ছে ৫ কোটি ৯৮ লক্ষ টাকা ইউরো।

প্রসঙ্গত, মহামারি করোনার জন্য প্যারিসের নগর কর্তৃপক্ষ অনুমোদন দিতে দেরি করায় হোটেলের নির্মাণকাজ বন্ধ ছিল, তবে বর্তমানে আবার কাজ চালু হলেও তা চলছে অত্যন্ত ধীর গতিতে। হোটেলটি উদ্বোধনের কথা ছিল ২০২১ সালে। কিন্তু এখন যা অবস্থা তাতে ২০২৭-এর আগে রোনাল্ডোর এই হোটেল-এর কাজ শেষ হবে না।

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, নিখোঁজ আরও ১

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি ‘মা আগমেশ্বরী’ ট্রেনে চেপে গেলন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক