হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের চাকরি পেলেন নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী

নতুন দায়িত্ব পেয়ে যথেষ্টই উচ্ছ্বসিত নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: স্বেচ্ছায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে গোটা বিশ্বের নজর কেড়েছিলেন জেসিন্ডা আর্ডার্ন। পরিবারকে সময় দিতে সক্রিয় রাজনীতিকেও আলবিদা জানিয়েছিলেন। এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। বিশ্বের অন্যতম অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে পড়ুয়াদের শিক্ষাদান করবেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে যথেষ্টই উচ্ছ্বসিত নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যানেডি স্কুলে ‘অ্যাঞ্জেলোপোলোস গ্লোবাল পাবলিক লিডারস ফেলো’ নামে একটি কোর্সে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন জেসিন্ডা আর্ডার্ন। একটি সেমিস্টারে শিক্ষকের দায়িত্ব সামলাবেন তিনি। ক্যানেডি স্কুলের ডিন ডগলাস এলমেনডর্ফের কথায়, ‘প্রধানমন্ত্রী হিসেবে নিউজিল্যান্ডকে বিশ্বের অন্যতম সেরা দেশ হিসেবে গড়ে তুলেছিলেন আর্ডার্ন। রাষ্ট্রপ্রধানের ভূমিকা কী হওয়া উচিত, তার নতুন উদাহরণ স্থাপন করেছেন। আমরা মনে করছি, পড়ুয়ারা তাঁর কাছ থেকে নতুন দিশা পাবে।’

নয়া দায়িত্ব পাওয়ার কথা শুনে খুশিতে ভাসছেন নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী। নিজের প্রতিক্রিওয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘নয়া দায়িত্ব আমার কাছে নতুন এক চ্যালেঞ্জ। পড়ুয়াদের সঙ্গে যেমন নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারব, তেমনই অনেক কিছুই নতুন করে শিখতে পারব। হার্ভার্ডের মতো বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে পারার সুযোগ পাওয়া আমার জীবনে সবচেয়ে মূল্যবান প্রাপ্তি।’

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে