মধ্যপ্রদেশের কুয়ো থেকে উদ্ধার তিন বোনের দেহ, নিখোঁজ মা

খোঁজ নেই তিন শিশুকন্যার মায়েরও।

Share:

নিজস্ব প্রতিনিধি: কুয়ো থেকে উদ্ধার হল তিন বোনের দেহ। মৃত তিন জনেরই বয়স ৬ থেকে ২ বছরের মধ্যে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ধর জেলায় (Dhar district)। খোঁজ নেই তিন শিশুকন্যার মায়েরও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ধর জেলার সরদারপুর (Sardarpur) থানার অন্তর্গত শ্যামপুরা ঠাকুর গ্রামে (Shyampura Thakur village) ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা প্রথমে কুয়োয় তিন শিশুর দেহ ভেসে থাকতে দেখেন। এরপর তাঁরাই তিন বোনের দেহ কুয়ো থেকে উদ্ধার করেন। এরপর ঘটনার কথা জানিয়ে খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয়দের দাবি, নিহত তিন বোনের মায়ের দেহও কুয়োর মধ্যে দেখা গিয়েছে, কিন্তু তাঁর দেহ তাঁরা উপরে তুলতে পারেননি।

সরদারপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রদীপ খান্না এই বিষয়ে বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের মোড়লের কাছ থেকে আমরা ফোন পেয়েছিলাম যে শ্যামপুরা গ্রামে একটি কুয়োতে মা ও শিশুকন্যারা ডুবে গেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই।’ তবে তিন শিশুর দেহ উদ্ধার হলেও তাদের মায়ের দেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে ডুবুরি দিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়েছে, তবে এখনও পর্যন্ত কোনও হদিশ মেলেনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুদের বাবা জীবন বামনিয়া (৩২) (Jeevan Bamniya) খিলেদী গ্রামের বাসিন্দা। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ এক আত্মীয়ের সঙ্গে তিনি দেখা করতে গ্রামের বাইরে যান। বিকেল ৩টা নাগাদ তিনি বাড়ি ফিরে স্ত্রী ও তিন মেয়েকে আর দেখতে পাননি। পুলিশ জানিয়েছে, মৃত তিন বোনের নাম অমৃতা (৬), জ্যোতি (৪) এবং প্রীতি (২)। এখনও নিখোঁজ থাকা তাদের মায়ের নাম রঞ্জনা।

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য কালীঘাটে

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা