ক্রিকেটার রিঙ্কুর বিয়েতে নাচবেন শাহরুখ, প্রতিশ্রুতি নাকি খোদ বাদশার?

মানুষ আমাকে তাঁদের বিয়ের জন্য ডাকে, কিন্তু আমি যাই না। তবে আমি তোমার বিয়েতে যাব এবং গিয়ে নাচবও

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস জুড়ে আইপিএলের মরসুম। মাসের শুরুতেই কলকাতায় ঘুরে গিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। ‘কেকেআর’-কে উৎসাহ দিতে সঙ্গে মেয়েকেও নিয়ে এসেছিলেন বাদশা। ইডেন গার্ডেনে জমিয়ে খেলা দেখেছেন। কিছুদিন আগেই কেকেআর-এর আইপিএলের একটি ম্যাচে রিঙ্কু সিংয়ের পাঁচটি ছয়ের সঙ্গে অসাধারণ পারফরম্যান্সে উল্লসিত হয়ে নিজের ছবি পাঠানের পোস্টারে নিজের জায়গায় রিঙ্কুর ছবি জুড়ে দিয়েছিলেন শাহরুখ নিজেই। যেটি সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছিল।

সারা দেশ শাহরুখের ফ্যান হলেও তিনি কিন্তু রিঙ্কুর ভক্ত, তা হাবেভাবে সবসময় প্রকাশ করছেন নায়ক। তবে এবার রিঙ্কুকে বিয়ে দেওয়ার জন্যে উঠেপড়ে লাগলেন অভিনেতা। শুধু তাই নয়, তাঁর বিয়েতেও নাচবেন বলে প্রতিশ্রুতি দিলেন নায়ক। আসলে সম্প্রতি শাহরুখ খান ক্রিকেটার রিঙ্কু সিংয়ের সঙ্গে একটি আকর্ষণীয় ফোন কথোপকথন করেছিলেন। রিঙ্কু শাহরুখ খানের মালিকানাধীন ‘KKR’-এর বর্তমান অধিনায়ক। আইপিএল দলের হয়ে খেলেন এবং সুপারস্টার সর্বদাই ক্রিকেটারকে তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্যে প্রশংসা করে এসেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রিঙ্কু নিজেই শাহরুখের সঙ্গে তাঁর ফোন কলের বিবরণ শেয়ার করে বলেন, “তিনি (শাহরুখ খান) আমার বিয়ের কথা বলছিলেন। মানুষ আমাকে তাঁদের বিয়ের জন্য ডাকে, কিন্তু আমি যাই না। তবে আমি তোমার বিয়েতে যাব এবং গিয়ে নাচবও।”

সম্প্রতি শাহরুখ খানের ফ্যানক্লাব টুইটারে রিঙ্কুর একটি ক্লিপ পোস্ট করেছেন। রিংকুর দুর্দান্ত একটি ইনিংসের পরে শাহরুখ টুইটে জানিয়েছিলেন, “ঘুমে জো রিংকুউউউউ!!! অভিনন্দন @KKRiders এবং @VenkyMysore, আপনার হৃদয়ের যত্ন নিন স্যার!” যার জবাবে ক্রিকেটার বলেছিলেন, “শাহরুখ স্যার ইয়ার। আপনাকে ভালোবাসি স্যার এবং আপনার অবিরাম সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ।” আরিয়ান খান, সুহানা এবং আরও বেশ কিছু বলিউড সেলিব্রেটি রিঙ্কুর অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেছিলেন। বর্তমানে তাপসী পান্নুর সঙ্গে ‘ডানকি’ ছবির শুটিংয়ে ব্যস্ত শাহরুখ খান। রাজকুমার হিরানির পরিচালনায় এই বছরের ডিসেম্বরে পর্দায় হিট হবে ছবিটি।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির