ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলের ইঙ্গিত। ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই আকাশ পরিষ্কার হওয়ার পালা। আপাতত বৃষ্টির কোনও বড় সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। ফলে নভেম্বরের শেষ সপ্তাহে ভোর ও রাতের দিকে শীতের আমেজ বাড়তে পারে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ছে না। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে বর্ধমানের দুই জেলা, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ার কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকার কথা। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৯-৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯-২০ ডিগ্রি থাকতে পারে। আগামী কয়েক দিনে রাতের পারদ আরও নামবে। সপ্তাহের শেষ দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে পূর্বাভাস। ফলে দিনের বেলায় হালকা গরম থাকলেও সন্ধ্যার পর থেকে ঠান্ডার অনুভূতি বাড়বে।

আরও পড়ুন: মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

উত্তরবঙ্গের ছবিটা অবশ্য কিছুটা আলাদা। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দুই দিনাজপুরের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টির পর উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রা কমতে পারে। আগামী কয়েক দিনে সেখানে ৩-৪ ডিগ্রি পর্যন্ত পারদপতনের ইঙ্গিত রয়েছে। সব মিলিয়ে আকভানের প্রভাব কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক আবহাওয়ায় ফিরছে বাংলা। তবে এখনই কনকনে শীতের পূর্বাভাস নেই। নভেম্বরের শেষ সপ্তাহে ঠান্ডার আমেজ কতটা বাড়ে, সেদিকেই নজর থাকবে।

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির