নেপথ্যে পিকে, কংগ্রেস যোগ দিচ্ছেন কানহাইয়া-জিগনেস

২৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কংগ্রেসে যোগ দিচ্ছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা নেতা কানহাইয়া কুমার। শুধু কানহাইয়া কুমার নয়, গুজরাতের বিজেপি বিধায়ক জিগনেস মেবানিও কংগ্রেসে যোগদান করতে চলেছেন। খবর তেমনই। জানা গিয়েছে, কংগ্রেসে তাদের যোগদানের কথা ছিল ২ অক্টোবর। সেই সূচি এগিয়ে নিয়ে আসা হয়েছে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এই দুই নেতাকে দল গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করতে চলেছে।

আর এই যোগদানের নেপথ্য নায়ক ভোট কুশলী প্রশান্ত কিশোর। সূত্রের খবর রাহুল গান্ধির সঙ্গে সম্প্রতি পিকে বৈঠক করেন। সেই বৈঠকে পিকে রাহুলকে বলেছিলেন, দলের প্রয়োজন তরুণ নেতার। প্রবীণ নেতাদের পরামর্শদাতা হিসেবে রেখে দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তরুণ প্রজন্মের কাঁধে তুলে দেওয়া হোক। সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন যুবরাজ। তার পরে পরেই কানহাইয়া কুমারের সঙ্গে বৈঠক হয় রাহুলের।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত একটি সর্বভারতীয় চ্যানেল জানিয়েছে, আগামী সোমবার রাহুল গান্ধি-সহ দলের অন্যান্য় শীর্ষ নেতাদের উপস্থিতিতে দল বদল করবেন দিল্লির ছাত্র আন্দোলনের মুখ কানহাইয়া। একই দিনে জিগনেসও কংগ্রেসে যোগদান করবেন। ওই চ্যানেলের খবর অনুযায়ী সম্প্রতি রাহুল গান্ধির সঙ্গে কানহাইয়া কুমার বৈঠক করেন। সেই বৈঠকে তিনি কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে রাহুল গান্ধি তাতে সম্মতি জানান।

কানহাইয়া কুমার কংগ্রেসে যোগ দিতে পারেন বলে অনেকদিন ধরেই বাতাসে খবর ভাসছিল। দরকার ছিল খবরে সিলমোহরের। শনিবারের বারবেলায় সেই খবরে সিলমোহর বসল। জানা গিয়েছে প্রশান্ত কিশোর রাহুল গান্ধির সঙ্গে

দিল্লির ছাত্র আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন কানহাইয়া কুমার। গত ১৯-য়ের লোকসভা নির্বাচন সিপিআই তাঁকে প্রার্থী করেছিল। বেগুসরাই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন কানহাইয়া। প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির গিরিরাজ সিং। সাফল্য না পেলেও টক্কর দিয়েছিলেন। এবার নতুন অধ্যায় শুরু করতে চলেছেন দুই তরুণ নেতা।

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লাভ-ল্যান্ড জেহাদিদের ভূমিতে পরিণত হয়েছিল বাংলা,’ বিস্ফোরক শুভেন্দু

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের