ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

স্টান্ট দেখাতে গিয়ে ভয়ানক পরিণতি, মরা সাপ মুখে নিয়ে নাচতে গিয়ে মৃত্যু হল যুবকের। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের বিজনোরের শাদিপুর গ্রামের নাহতৌর থানা এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল যুগে ভাইরাল হওয়ার নেশা চেপে ধরেছে আট থেকে আশি-সব বয়সীদের। এবার ভাইরাল হওয়ার নেশায় মরা সাপ মুখে নিয়ে কেরামতি দেখাতে গিয়ে প্রায় মৃত্যুর দরজায় পৌঁছে গিয়েছিল এক যুবক। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের বিজনোরের শাদিপুর গ্রামের নাহতৌর থানা এলাকায়। যুবকের ওই ভয়ঙ্কর স্টান্টবাজির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধে সাতটা নাগাদ সেলিম বলে স্থানীয় এক যুবকের বাড়িতে একটি সাপ হানা দেয়। দেখা মাত্রই সাপটিকে মেরে ফেলে সেলিম। তার পর সবাইকে অবাক করে দিয়ে সেই মরা সাপ মুখে পুরে নাচতে শুরু করে দেয়। সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার নেশায় বেশ কিছুক্ষণ ধরে মরা সাপ মুখে নিয়ে নানা স্টান্টবাজিও শুরু করে।  নিজের বীরত্ব প্রমাণে মোবাইল ফোনেও সেই দৃশ্য বন্দি করে। সেলিমের কেরামতি দেখে রীতিমতো অবাক হয়ে যান তাঁর বাড়ির লোকজন ও পড়শিরা। অনেকেই বারণ করেন। কিন্তু কারও কথায় কর্ণপাত করেননি সেলিম। 

সাপ মুখে নিয়ে কিছুক্ষণ কেরামতি দেখানোর পরেই আচমকা নিস্তেজ হয়ে পড়ে সে। পরিবারের সদস্যরা প্রথমে ভেবেছিলেন  সেলিমের উপরে কোনও ভূত বা প্রেতাত্মা ভর করেছে। তাই হাসপাতালে না নিয়ে ভূত তাড়ানোর তান্ত্রিকের কাছে যায়। কিন্তু তান্ত্রিক বাবাজীবনের ঝাড়ফুঁকেও সেলিমের অবস্থার উন্নতি ঘটেনি। তখন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে বড় হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে চিকি‍ৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছে সেলিম।  

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের