‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার জবাব ছিল অপারেশন সিঁদুর। এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। সেই অভিযানে শহিদ হওয়া ভারতের ছয় সেনাকর্তা, জওয়ানের নাম প্রথম বার প্রকাশ করল কেন্দ্র। শহিদ জওয়নারা হলেন- রাইফেলম্যান সুনীল কুমার, সুবেদার মেজর পবন কুমার, ল্যান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুড মুরলি নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং বায়ুসেনার সার্জেন্ট সুরেন্দ্র কুমার।

শহিদ সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনও করেছে কেন্দ্র। শহিদ ছয় সেনা জওয়ানের মধ্যে ২ জনকে মরণোত্তর বীরের সম্মান প্রদান করা হয়েছে। রাইফেলম্যান সুনীল কুমারকে দেওয়া হয়েছে বীর চক্র সম্মান। গত ৮ জুন নয়াদিল্লিতে রাইসিনা হিলসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান নিয়েছেন সুনীলের মা-বাবা। সার্জেন্ট সুরেন্দ্র কুমার পেয়েছেন বায়ুসেনা পদক। কেন্দ্র জানিয়েছে, দিল্লিতে ইন্ডিয়া গেট চত্বরে থাকা ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’-এ শহিদ ছয় সেনা জওয়ানের নাম খোদাই করে লেখা থাকবে।

আরও পডুন: হায়দরাবাদে সাসপেন্ড সরকারি আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে হিরে-সোনা

২০২৫ সালের ৭ মে, সেদিন রাতেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করেছিল ভারত। পহেলগাঁওতে নৃশংস জঙ্গি হামলার জবাব ছিল অপারেশন সিঁদুর। বেছে বেছে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। সেই অভিযান বায়ুসেনার তরফে হলেও তাতে সমস্ত বাহিনীই যুক্ত ছিল। নিখুঁত অপারেশনে খতম হয় প্রায় ২০০-এর বেশি জঙ্গি। 

১১ বছরের শিশুকে নগ্ন করে ঝুলিয়ে বেধড়ক মারধর, জয়নগরে হাড়হিম ঘটনা

হায়দরাবাদে সাসপেন্ড সরকারি আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে হিরে-সোনা

বাসি ভাত না ফেলে ঝটপট বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু স্ন্যাকস

পরিচারক থেকে প্রাক্তন ব্যাংক কর্মী, রামমন্দিরের অনুদান চুরির ঘটনায় গ্রেফতার ৮

আগ্নেয়াস্ত্র হাতে এলাকায় দাপাদাপি, দিনহাটায় পুলিশের জালে তৃণমূলের যুব সভাপতি

থানার মধ্যেই পুরুষ সহকর্মীকে জড়িয়ে ধরে চুমু, মহিলা কনস্টেবলের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

গুদামের নকশাতে অনিয়ম নেই, ফিরহাদের সই করা নথি প্রকাশ্যে

বিশ্বকাপে জমে উঠেছে লড়াই, শেষ ৩২-এ জায়গা করল যারা, বাদ পড়ল কারা?

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

তারাতলায় ধ্বংসস্তুপের নিচে থেকে বাঁচানোর আর্তি জানিয়ে ফোন, যখন উদ্ধার ততক্ষণে সব‌ শেষ

১২০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল, শেষ দফার কাজের জন্য জারি বিজ্ঞপ্তি

‘সিয়াকেও দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিন যদি…’, বললেন পুণে হত্যাকাণ্ডে অভিযুক্তর বাবা-মা