দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: আজান দেওয়ার উপরেও এবার নিষেধাজ্ঞা জারি হচ্ছে। দিনে পাঁচবার আজান বন্ধ করতে কঠোর আইন আনছে ডেনমার্ক। এর আগে রাস্তা বন্ধ করে নমাজ পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ড্যানিশ সরকার। সেই বিষয়ে রয়েছে সুনির্দিষ্ট নিয়ম। সেই নিয়ম মেনেই ইউরোপের এই দেশটিতে কেউ রাস্তা বন্ধ করে আর নমাজ পড়তে পারেন না। এবার আজানও বন্ধ করতে চলেছে ড্যানিশ সরকার। এই বিষয়ে কড়া আইন আনা হচ্ছে। ইউরোপের এই দেশ পুরোপুরি আজান বন্ধের পথেই হাঁটছে।

সূত্রের খবর, ডেনমার্ক কড়া অভিবাসন নীতি আনছে। সেই নীতির মধ্যেই থাকবে মুসলিমদের আজানের উপর নিষেধাজ্ঞা। মুসলিম সমাজের প্রার্থনার মাধ্যম হল আজান। দিনে পাঁচবার আজান দেওয়া হয় মসজিদ থেকে। সেই আজানের মাধ্যমেই আল্লাহের প্রতি প্রার্থনা জানান মুসলিমরা। এবার সেই আজানই বন্ধ হয়ে যাবে ডেনমার্কে। ইউরোপের প্রায় সমস্ত দেশই এখন অবৈধ অভিবাসীদের নিয়ে সমস্যা পড়েছে। ডেনমার্কও সেই সমস্যা থেকে পিছিয়ে নেই। তাই অবৈধ অভিবাসীদের আটকাতে কড়া আইন আনার পথে এগোচ্ছে ড্যানিশ সরকার। এই বিষয়ে ডেনমার্কের অভিবাসনমন্ত্রী মোর্টেন বোস্কভ জানিয়েছেন, ‘আমরা চিন্তাভাবনা করছি আজানকে আমাদের দেশে কীভাবে পুরোপুরি নিষিদ্ধ করা যায়। ২০২০ ও ২০২৫ সালে এই বিষয়ে আলোচনা হয়। কিন্তু তারপরে আর বিষয়টি নিয়ে বিস্তারিত কথা এগোয়নি। এবার আমরা ভাবছি, আজান বন্ধ করতে কঠোর আইন আনব।’ ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বরাবরই মুসলিম বিদ্বেষী বলে পরিচিত। তার সরকারের আমলে ডেনমার্কে বহু কঠোর আইন লাগু হয়েছে মুসলিম ও অবৈধ অভিবাসীদের জন্য। এবার মুসলিমদের আজানের ক্ষেত্রেও কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে ফ্রেডেরিকসেনের সরকার।

আরও পডুন: স্পেনের ম্যাচের আগেই উরুগুয়ে শিবিরে গৃহযুদ্ধ, কোচের বিরুদ্ধে বিদ্রোহ ফুটবলারদের

অভিবাসনমন্ত্রীর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ডেনমার্কের সমাজকল্যাণমন্ত্রী বলেছেন, ‘আজানের শব্দ ডেনমার্কের কোনও নাগরিকের ছাদ থেকে যেন শোনা না যায়। আমাদের দেশে এইধরণের প্রার্থনার কোনও স্থান নেই।’ ডেনমার্কে ইতিমধ্যেই রাস্তায় বা ঘরের বাইরে গিয়ে নমাজ পড়া নিষিদ্ধ। এবার সেই দেশে পুরোপুরি আজান বন্ধের পথে হাঁটতেই নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে ফ্রেডেরিকসেনের সরকার।

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা