সিগারেট টানছিল দুই বন্ধু, দেখে ফেলায় খুন কিশোর

ঘটনাটি ঘটেছে দিল্লির বদরপুর (Badarpur) থানা এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই সহপাঠী স্কুল চত্বরে লুকিয়ে ধূমপান করছিল। আর তা দেখে ফেলেছিল তাদেরই আরেক সহপাঠী। আর সেই কারণে তাকে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দিল্লির বদরপুর (Badarpur) থানা এলাকায়। ইতিমধ্যে শুক্রবার দুই অভিযুক্ত নাবালককে গ্রেফতার করেছে পুলিশ।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত কিশোরের বয়স ১২ বছর। অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে। দিল্লির এমসিডি স্কুলে পড়ত সে। শুক্রবার রাতে দিল্লির বদরপুরে স্কুলের কাছে একটি ড্রেন থেকে তার দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, রাত ৮টা ২০ মিনিট নাগাদ একটি পিসিআর কল আসে। যেখানে পুলিশকে জানানো হয়, একটি স্কুল ছাত্রের দেহ ড্রেনে পড়ে থাকার কথা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বদরপুর থানার পুলিশ। নিহত ছাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তদন্তকারীরা।

কীভাবে মৃত্যু হল তার তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তরা মৃত ছাত্রের সঙ্গে একই ক্লাসে পড়ে বলে জানিয়েছেন তদন্তকারীরা। দুজনকে লুকিয়ে সিগারেট টানতে দেখে ওই কিশোর স্কুলে শিক্ষককে বলে দেবার কথা বলেছিল। এরপর দুজন মিলে তার উপর চড়াও হয়। ভারী ও ভোঁতা বস্তু দিয়ে তাকে মারধর করে হত্যা করা হয় বলে অভিযোগ। দুই নাবালক অভিযুক্তকে জুভেনাইল কোর্টে তোলা হবে।

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে