ডিভোর্সের জন্য ছয় মাসের অপেক্ষা বাধ্যতামূলক নয়, রায় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের

বিচারপতি সঞ্জয় কিষাণ কাউলের নেত্যত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিবাহ বিচ্ছেদের জন্য ছয় মাসের অপেক্ষা আর বাধ্যতামূলক রইল না। যে সম্পর্ক নতুন করে জোড়া লাগা সম্ভব নয়, সেই সম্পর্কে ছেদ টানার জন্য ছয় মাস অপেক্ষার কোনও প্রয়োজনই নেই। আজ সোমবার বিবাহ-বিচ্ছেদ নিয়ে যুগান্তকারী রায়ে এ কথা জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ। বিচারপতি সঞ্জয় কিষেণ কাউলের নেতৃত্বে পাঁচ বিচারপতিই সহমতের ভিত্তিতে এই রায় দিয়েছে।

গত ২০১৭ সালে দিল্লির এক দম্পতির বিবাহ বিচ্ছেদের মামলায় শীর্ষ আদালত জানিয়ে দিয়েছেন, ডিভোর্স পাওয়ার জন্য ছয় মাসের ‘কুলিং পিরিয়ড’ বা ‘বাধ্যতামূলক অপেক্ষার’ প্রয়োজন নেই। তাতে শুধু অপেক্ষাই বাড়ে। সুবিচার পেতে দেরি হয়। ওই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছিল। যেহেতু বিবাহ-বিচ্ছেদের সঙ্গে সংবিধানের ১৪২ ধারা যুক্ত তাই মামলা পাঠানো হয়েছিল সাংবিধানিক বেঞ্চে।

এদিন বিচারপতি সঞ্জয় কিষাণ কাউলের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ রায় দিতে গিয়ে বলেছে, যে সম্পর্ক সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে, তা নতুন করে জোড়া লাগার সম্ভবনা নেই সেই সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার কোনও যৌক্তিকতা নেই। ডিভোর্সের মামলা পারিবারিক আদালতে পাঠানোর কোনও প্রয়োজন নেই। পারস্পারিক সহমতিতে কোনও বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের হলে ছয় মাসের অপেক্ষার প্রয়োজন নেই। সংবিধানের ১৪২ ধারা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে নিম্ন আদালত।

 

 

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা