GST Collection: সব রেকর্ড ভেঙ্গে জিএসটি থেকে এপ্রিলে আয় ১.৮৭ লক্ষ কোটি টাকা

গত বছরের এপ্রিলে জিএসটি বাবদ আয় হয়েছিল এক লক্ষ ৬৮ হাজার কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পণ্য ও পরিষেবা কর (জিএসটি) আদায়ের ক্ষেত্রে নয়া রেকর্ড। গত এপ্রিল মাসে দেশে জিএসটি খাতে কোষাগারে জমা পড়েছে এক লক্ষ ৮৭ হাজার কোটি ৩৫ লক্ষ টাকা। গত ২০২২ সালের এপ্রিল মাসে জিএসটি বাবদ আদায় হয়েছিল এক লাখ ৬৮ হাজার কোটি টাকা। এতদিন জিএসটি আদায়ের ক্ষেত্রে সেটিই ছিল রেকর্ড।  

সোমবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশে পণ্য ও পরিষেবা কর চালুর পরে গত বছরের এপ্রিলে জিএসটি আদায় রেকর্ড করেছিল। নয়া আর্থিক বর্ষের প্রথম মাসে জিএসটি বাবদ আদায় হয়েছে এক লক্ষ ৮৭ হাজার কোটি ৩৫ হাজার টাকা। তার মধ্যে সরাসরি কেন্দ্রের ঘরে এসেছে  (CGST) ৩৮ হাজার ৪৪০ কোটি টাকা।  রাজ্যগুলির (SGST) আয় হয়েছে ৪৭ হাজার ৪১২ কোটি টাকা। সমন্বিত জিএসটি বাবদ (IGST) আয় হয়েছে ৮৯ হাজার ১৫৮ কোটি টাকা।  যার মধ্যে আবার আমদানিকৃত পণ্যের উপর বসানো কর থেকে আয় হয়েছে ৪২ হাজার ৫০৩ কোটি টাকা। আর সেস বাবদ আদায় হয়েছে ১২ হাজার ২০৫ কোটি টাকা।

একদিনে সর্বোচ্চ জিএসটি আদায় হয়েছে ২০ এপ্রিল। ওই দিন জিএসটি বাবদ আদায় হয়েছে ৬৮ হাজার ২২৮ কোটি টাকা। রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি জিএসটি আদায় হয়েছে গুজরাতে। মোদির রাজ্যে জিএসটি আদায় হয়েছে ১১ হাজার ৭২১ কোটি টাকা। সিকিমে জিএসটি আদায় একমাসে বেড়েছে ৬১ শতাংশ।

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী