ইতিহাস গড়ে এশিয়া কাপের মূল পর্বে ঠাঁই করে নিল নেপাল

এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে পড়েছে নেপাল।

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: ইতিহাস গড়ল সন্দীপ লামিচানে-ললিত রাজবংশীরা। সংযুক্ত আরব আমিরাতকে সাত উইকেটে হারিয়ে প্রথমবার এশিয়া কাপের মূলপর্বে ঠাঁই করে নিল নেপাল। গ্রুপ এ-তে পাকিস্তান ও ভারতের সঙ্গে জায়গা করে নিয়েছে। ইতিহাস তৈরি করায় জাতীয় দলের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকুমার দহল।

এশিয়া কাপের মূল পর্বে ওঠার জন্য সোমবার এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। কাঠমান্ডুর কীর্তিপুর স্টেডিয়ামে টসে জিতে প্রথমে আরব আমিরাতকে ব্যাট করতে পাঠান নেপালের অধিনায়ক সন্দীপ লামিচানে। নেপালের বাঁ হাতি স্পিনার ললিত রাজবংশীর ভেল্কিতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে সংযুক্ত আরব আমিরাত। ২৭.৩ ওভারে ৯ উইকেটে ১০৬ রান তোলার পরে ঝেঁপে বৃষ্টি আসার কারণে ম্যাচ স্থগিত করে দিতে হয়। আজ মঙ্গলবার রিজার্ভ ডে-তে ফের ব্যাটিং করতে নেমে ১১৭ রানে গুটিয়ে যায় আরব আমিরাতের ইনিংস। নেপালের বাঁ হাতি স্পিনার ললিত রাজবংশী ১৪ রান দিয়ে চার উইকেট নেন।

জয়ের জন্য ১১৮ রান তাড়া করতে নেমে বিপাকে পড়ে নেপাল। আরব আমিরাতের স্পিনারদের দাপটে ২২ রানে তিন উইকেট হারায় লামিচানেরা। শেষ পর্যন্ত চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধার করেন গুলশান ঝা ও ভীম শার্কি। দুজনে অবিচ্ছিন্নভাবে ৮৬ রান যোগ করে দলকে জয় এনে দেন। গুলশান ঝা ৮৪ বলে ৬৭ এবং ভীম শার্কি ৭২ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন। এদিন জয়ের সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিল নেপাল।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার