অল্পদিনেই সাফল্যের শীর্ষে শেহনাজ, মুম্বইয়ে স্বপ্নের বাড়ি কিনলেন ‘পঞ্জাবের ক্যাটরিনা’

আমার প্রিয় সানা বেবি আপনার নতুন বাড়ির জন্য অভিনন্দন, আমরা আপনার কৃতিত্বের জন্য গর্বিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বিগ বস ১৩’-এর মাধ্যমে জনপ্রিয়তা পেয়ে ছিলেন পাঞ্জাবী গায়িকা শেহনাজ গিল। সঙ্গে ছিলেন তাঁর গুজব প্রেমিক সিদ্ধার্থ শুক্লা। বিগ বস হাউসে তাঁদের চর্চিত প্রেম নিমেষেই ভক্ত দের আকৃষ্ট করেছিল। শেহনাজের সুন্দর সুন্দর কথা, নিমেষেই সাইবারবাসীদের মন জয় করে নিয়েছিল। সেখান থেকেই শুরু তাঁর বলিউড যাত্রা। কিন্তু যার হাত ধরে ধীরে ধীরে কেরিয়ারে এগিয়েছিলেন অভিনেত্রী, মাঝ পথে তাঁকেই হারাতে হল তাঁর। দেখতে দেখতে তিন বছর হতে চলল সিদ্ধার্থ শুক্লার মৃত্যু। শোকে নিজেকে অনেকদিন ক্যামেরার আড়ালে রাখলেও শেহনাজ এখন বলিউডের অন্যতম ডিভা। মাঝে মধ্যেই তিনি চর্চায় উঠে আসেন। ইতিমধ্যেই সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছেন শেহনাজ গিল। ধীরে ধীরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের বিশেষ স্থান তৈরি করছেন তিনি।

এখন মনে হচ্ছে সাফল্যে অনেকটাই এগিয়ে গিয়েছেন শেহনাজ। সম্প্রতি অভিনেত্রী মুম্বইতে একটি নতুন বাড়ি কিনেছেন। যদিও অভিনেত্রী সরাসরি এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে তাই ইনস্টাগ্রাম স্টোরিগুলিই জানিয়ে দিচ্ছে যে, তিনি বাড়ি কিনেছেন। ভক্তরা অভিনন্দন জানাতে শুরু করেছেন। শেহনাজের বন্ধু লিখেছেন, “আমার প্রিয় সানা বেবি আপনার নতুন বাড়ির জন্য অভিনন্দন, আমরা আপনার কৃতিত্বের জন্য গর্বিত।”

শেহনাজ গিল এর আগে একটি সাক্ষাৎকারে স্মরণ করেছিলেন যে, কীভাবে তাঁকে পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি দৃঢ় ছিলেন এবং কর্মে বিশ্বাসী ছিলেন। এখন, কিসি কা ভাই কিসি কি জান প্রচার করার সময়, শেহনাজ বলেছেন, “আমি আর সেরকম অনুভব করি না। এখন প্রতিটা ছবিতেই আমাকে প্রথম প্রস্তাব দেওয়া হয়। আমি সঠিক চিত্রনাট্যের জন্য অপেক্ষা করছি যেখানে ছেলে-মেয়েদের সমান ভূমিকা থাকবে। বেশিরভাগ চলচ্চিত্রই পুরুষ-প্রধান, তাই আমি এমন একটি চরিত্রের জন্য অপেক্ষা করছি যেখানে আমার সমান অংশ রয়েছে।”

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান