সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পেরি পেরি চিকেন স্যাটে একটি সুস্বাদু ও মুখরোচক চিকেন স্টার্টার! ঝাল ঝাল পেরি পেরি সসের মেলবন্ধনে এই রেসিপি পেয়েছে এক অনন্য মাত্রা। রাতের ডিনার পার্টি হোক বা বন্ধুদের সাথে আড্ডা নরম ও জুসি গ্রিলড চিকেনের এই পদটি সবার মন জয় করে নিতে বাধ্য। 

উপকরণ

বোনলেস চিকেন – ২০০ গ্রাম

নুন ও গোলমরিচ গুঁড়ো – স্বাদমতো

টক দই – ১০০ গ্রাম

শুকনো লঙ্কার গুঁড়ো – ৫ গ্রাম

আদা-রসুন বাটা – ২৫ গ্রাম

ধনেপাতা কুচি – ৫ গ্রাম

ভাজার জন্য তেল – পরিমাণমতো

পেরি পেরি সস – ৫০ গ্রাম

পদ্ধতি

একটি পাত্রে মুরগির মাংসের সাথে টক দই, লঙ্কার গুঁড়ো, আদা-রসুন বাটা, পেরি পেরি সস, স্বাদমতো নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিন।ম্যারিনেট করা মাংসগুলো একটি এয়ারটাইট পাত্রে ভরে অন্তত ২ ঘণ্টা ফ্রিজে রাখুন। গ্রিলারটি মাঝারি থেকে উচ্চ আঁচে প্রি-হিট করে নিন। গ্রিল করার ঠিক আগে চিমটা দিয়ে ম্যারিনেশন থেকে মাংসগুলো তুলে নিন। মাঝারি আঁচে মাংসগুলো গ্রিলারে বসান এবং মাংস যাতে লেগে না যায় সেজন্য ওপর থেকে সামান্য তেল ব্রাশ করে দিন। সব দিক সমানভাবে সেদ্ধ হওয়ার জন্য উল্টেপাল্টে ১০ থেকে ১৫ মিনিট গ্রিল করুন। এবার একটি ছোট সসপ্যানে অবশিষ্ট পেরি পেরি সস এবং মাংসের বেঁচে যাওয়া ম্যারিনেশন একসাথে নিয়ে প্রায় ৭ মিনিট হালকা আঁচে নেড়ে নিন।গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে গ্রিলড চিকেন স্যাটে পরিবেশন করুন।

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’