কানিমোজির নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের মামলা খারিজ শীর্ষ আদালতে

২০১৯ সালে ডিএমকের টিকিটে তামিলনাডুর তোতুকুড়ি থেকে জিতেছিলেন কানিমোজি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ডিএমকে সাংসদ তথা তামিলনাডুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির কন্যা কানিমোজির নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। বৃহস্পতিবার বিচারপতি অজয় রাস্তোগি ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। শীর্ষ আদালতের নির্দেশে অনেকটাই স্বস্তি পেলেন ডিএমকে সাংসদ।

২০১৯ সালের লোকসভা ভোটে তামিলনাডুর তোতুকুড়ি থেকে ডিএমকে’র টিকিটে নির্বাচিত হয়েছিলেন করুণানিধি কন্যা। কিন্তু নির্বাচন কমিশনের কাছে দায়ের করা হলফনামায় তিনি স্বামীর পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করেননি বলে অভিযোগ তুলে কানিমোজির নির্বাচন বাতিল করার দাবি জানিয়ে মামলা দায়ের করেন এ সান্ত্বনা কুমার নামে এক ভোটার। মামলা খারিজ করার আর্জি জানিয়ে মাদৃ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন কানিমোজি। কিন্তু মাদ্রাজ হাইকোর্ট তাঁর সেই আর্জি খারিজ করে দেয়।

মাদ্রাজ হাইকোর্টে ধাক্কা খাওয়ার পরে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন করুণানিধি কন্যা। আর্জিতে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় স্বামীর প্যান নম্বর উল্লেখ না করার ফলে নির্বাচন খারিজ করা যায় না। রাজনৈতিক অভিসন্ধি নিয়ে মামলা দায়ের হয়েছে। ফলে মামলা খারিজ করা হোক।’ শীর্ষ আদালতের বিচারপতি অজয় কে রাস্তোগি ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ এদিন কানিমোজির নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের মামলা খারিজ করে দিয়েছে।

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা