আমডাঙায় তৃণমূল কর্মীকে গুলি, তদন্তে পুলিশ

দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে আমডাঙা থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কর্মীকে গুলি করে পালাল দুষ্কৃতীরা। উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙা এলাকায় এই ঘটনা ঘটেছে। গুরুতর জখম অবস্থায় ওই তৃণমূল কর্মী ভর্তি রয়েছেন হাসপাতালে। দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে আমডাঙা থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম আবু তোয়েব। তাঁর ডান হাতের কব্জিতে গুলি লেগেছে। রবিবার রাতে সন্তোষপুর থেকে বাইক চালিয়ে ঘুরিগাছি গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন আবু তোয়েব। সেই ফেরার পথে মথুরা এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, তিনি যখন বাইক নিয়ে ফিরছিলেন, সেই সময় পথে বেশ কিছুক্ষণ ধরে তাঁকে ধাওয়া করে দুষ্কৃতীরা। তারপর আচমকাই পাশ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি এসে লাগে তাঁর ডান হাতের কবজিতে। সঙ্গে সঙ্গে বাইক থেকে পড়ে যান তৃণমূল নেতা। অন্যদিকে গুলির শব্দ পেয়ে স্থানীয় মানুষজন ছুটে আসেন। তাড়াতাড়ি তাঁকে উদ্ধার করে বারাসতের বেসরকারি হাসপাতালে ভর্তি করেন তাঁরা।

অন্যদিকে তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। কে বা কারা গুলি চালাল তা খতিয়ে দেখছে আমডাঙা থানার পুলিশ। জখম আবু তোয়েবের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় সর্দি-কাশিতে অস্থির? তেজপাতার জলে চুমুক দিলেই মিলতে পারে আরাম