Loading live market data...
Loading active stocks...
Connecting...

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রাজ্যের দমকল বিভাগ

Share:

নিজস্ব প্রতিনিধি: মোকা আসার সম্ভাবনায় প্রস্তুতি সভা করলেন দমকল মন্ত্রী সুজিত বসু(Fire Minister Sujit Bose) । সোমবার আসন্ন ঘূর্ণিঝড় মোকাবেলায় আটটি জেলার ডি এফ ও দের নিয়ে বৈঠক করেন দমকলমন্ত্রী। এরপর সাংবাদিক বৈঠক করে রাজ্যের দমকলমন্ত্রী(FireBrigade Minister) জানান তিনি আসন্ন দুর্যোগের দরুন চালু করেছেন হেল্পলাইন নাম্বার ও। নাম্বার গুলি হল—-২২৫২১১৬৫,২২৫২৩১৭০,২২৮৬১৭০০ । মন্ত্রী জানান,ঝড় আসলে আগুন লাগার সম্ভাবনাও থাকে ।

তাই আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপণ নিয়ন্ত্রক যন্ত্র ও যথেষ্ট পরিমাণে তৈরি রয়েছে বলে জানিয়েছেন তিনি। কোথাও গাছ পড়ে গেলে অথবা কোথাও কেউ আটকে গেলে তার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। কলকাতা সহ বিভিন্ন জেলায় রয়েছে এই ব্যবস্থা। ঘূর্ণিঝড়ের পর যদি প্রচুর বৃষ্টি হয় বা গাছ পড়ে যায় সেক্ষেত্রে দ্রুত তা সরাতে ৮২ টিম(82 Teams) গঠন করা হয়েছে। এছাড়া একটি বিশেষ টিম থাকবে দমকল মন্ত্রীর সঙ্গে। তিনি নিজেও দুর্যোগ মোকাবেলায় দমকল বিভাগের হেডকোয়ার্টারের কন্ট্রোল রুমে থাকবেন বলে জানান সুজিত।

সল্টলেক (Saltlake)  এলাকার জন্য একটি পৃথক টিমও রাখা থাকছে বলে মন্ত্রী জানান। দমকল বিভাগ রাজ্য সরকার যে কন্ট্রোল রুম তৈরি করছে তার সঙ্গে যোগাযোগ রেখে এবং শহরের রাস্তায় জল জমলে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবেন বলে দমকল মন্ত্রী জানান। এর পাশাপাশি তিনি জানান, দমকল বিভাগ অনলাইনে পরিষেবায় দৃষ্টান্তমূলক কাজ করার জন্য জাতীয় পুরস্কার স্কচ অ্যাওয়ার্ড – এ ভূষিত হয়েছে।

পোলবায় দুই যুবককে বেধড়ক মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত ১

সন্দেহের জের, লিভ-ইন পার্টনারের সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন প্রেমিক

ধোনি কি বিদায়ী ম্যাচের অপেক্ষায়? আইপিএলে মাহির ফেরা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য অশ্বিনের

তামিলভূমে ‘মুখ্যমন্ত্রী’ হওয়ার আগেই বিজয়কে ইনস্টাগ্রামে ‘আনফলো’ ছেলের

সাতসকালে স্যালুট ঠুকল পুলিশ, হকচকিয়ে গেলেন শমীক ভট্টাচার্য

রথীন বাড়ির বাথরুমে পড়ে আহত, সুজিত আক্রান্ত কর্মীদের নিয়ে ব্যস্ত, দুজনেই এড়ালেন ইডির জেরা

কফির কাপে বেগুনি ম্যাজিক, স্বাদে অনন্য স্বাস্থ্যেগুনেও কি সত্যিই উপকারী ?

‘DM আঙ্কেল, আমাদের রাস্তাটা বানিয়ে দিন’, খুদের আর্জিতে নড়েচড়ে বসল প্রশাসন

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

চুঁচুড়ায় দখল হয়ে যাওয়া তৃণমূলের কার্যালয় নিজের হাতে খুলে দিলেন বিজেপি বিধায়ক

অস্ত্র আইনে গ্রেফতার ডায়মন্ড হারবারের তৃণমূল কাউন্সিলর

বেঙ্গালুরু নয়, কোথায় বসবে আইপিএলের ফাইনালের আসর জানিয়ে দিল বোর্ড