সমরেশ প্রয়াণে বাংলায় ট্যুইট শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, নজরে উত্তর

পাহির চোখে উত্তরবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্র। তাই হাতিয়ার এবার সমরেশ মজুমদারের প্রয়াণ। প্রধানমন্ত্রীর কলমে বাংলা।

Share:

কৌশিক দে সরকার: সোম সন্ধ্যায় আরও একটা তারা খসে পড়েছে বাংলার সাহিত্যের আকাশ থেকে। চলে গিয়েছেন বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদার(Samaresh Majumdar)। তাঁর প্রয়াণে ট্যুইট করে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেই ট্যুইট আবার করেছেন তিনি বাংলাতে(Tweet in Bengali)। লিখেছেন, ‘শ্রী সমরেশ মজুমদার বাংলা সাহিত্যে তাঁর অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর লেখনীতে পশ্চিমবঙ্গের সমাজ ও সংস্কৃতির বিভিন্ন দিক সুন্দরভাবে ফুটে উঠেছে। তাঁর পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। ওঁ শান্তি।’ আর এই বাংলায় ট্যুইট নিয়েই এখন বঙ্গ রাজনীতিতে বিস্তর জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন প্রধানমন্ত্রীর এই বাংলা ট্যুইটের পিছনে আসলে কাজ করছে ২৪’র ভোট(General Election 2024) রাজনীতি। উত্তরবঙ্গের(North Bengal) ৮টি লোকসভা আসনকে পাখির চোখ করে সমরেশ মজুমদারকে ঘিরে উত্তরবঙ্গের বাঙালিদের আবেগকে রাজনীতির ময়দানে টেনে আনতেই এই পদক্ষেপ। এর সব থেকে বড় প্রমাণ, ২৫শে বৈশাখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে(Rabindranath Tagore) প্রধানমন্ত্রী ট্যুইটে শ্রদ্ধা জানিয়েছে ইংরেজিতে। তখন তাঁর কলম থেকে আর বাংলা ভাষা আসেনি।  

আরও পড়ুন পড়ুয়াদের স্বার্থে বদলি নীতি মানতেই হবে, কড়া নির্দেশ হাইকোর্টের

সমরেশ মজুমদার উত্তরবঙ্গের মানুষ। জলপাইগুড়ি জেলার গয়েরকাটায় তাঁর পৈতৃক বাড়ি। তাঁর লেখনীতে বার বার ধরা পড়েছে উত্তরবঙ্গের মানুষদের কথা ও প্রকৃতি। তরাই হোক কী ডুয়ার্স, চা বাগান হোক কী তিস্তা পাড়, সবই বার বার উঠে এসেছে সমরেশের কলমে। সেই সৃষ্টিকে হৃদয়জুড়ে ঠাঁই দিয়েছে সাগর পারের বাঙালি, পদ্মাপারের বাঙালি, কলকাতার বাঙালি, প্রবাসী বাঙালি। সমরেশ মজুমদারই একমাত্র বাঙালি সাহিত্যিক যাকে ঘিরে উত্তরবঙ্গের মানুষ বেশ গর্ববোধ করেন। সমরেশকে ঘিরে উত্তরবঙ্গের বাঙালিদের এই আবেগ বিজেপির নজরে এসেছে। উত্তরবঙ্গে বহু জনজাতির সম্প্রদায়ের বসবাস। তাঁদের মধ্যে রাজবংশীরা সংখ্যায় সর্বাধিক। সাম্প্রতিককালে বেশ কিছু ঘটনায় দেখা যাচ্ছে রাজবংশীদের নিয়ে বিজেপি বেশি করে মাথা ঘামাচ্ছে যা উত্তরে বসবাসকারী বাঙালিদের কাছে কিছুটা হলেও আশঙ্কার বাতাবরণ তৈরি করেছিল। কেননা বিজেপির নেতারাই থেকে থেকে বাংলা ভাগের দাবি করেন। এবার সেই বাঙালিদের আশঙ্কাকে নির্মূল করতেই সম্ভবত বিজেপি(BJP) ও প্রধানমন্ত্রী সমরেশ নামের আবেগকে রাজনীতির ময়দানে কাজে লাগাচ্ছেন বলে অনেকেই মনে করছেন।

আরও পড়ুন গঙ্গা ভাঙন রোধে আগ্রহ দেখাল World Bank ও ADB

উনিশের লোকসভা ভোটে উত্তরবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৭টিই গিয়েছিল বিজেপির দখলে। ১টি যায় কংগ্রেসের দখলে। সেই হিসাবে একুশের বিধানসভা ভোটে উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে নূন্যতম ৪৫টি আসন বিজেপির দখলে আসা উচিত ছিল। কিন্তু তা হয়নি। ৩০টি আসন পেয়েই সেই যাত্রা থেমে যায়। পরে সময় যতই গড়িয়েছে সেই সংখ্যক আসন আরও কমেছে। পাশাপাশি শিলিগুড়ি পুরনিগম ও মহকুমা পরিষদের নির্বাচনে মুখ থুবড়ে পুড়েছে বিজেপি। পুরসভা নির্বাচনেও উত্তরবঙ্গের কোথাও দাগ কাটতে পারেনি বিজেপি। এবার যা অবস্থা তাতে উত্তরবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে মাত্র ২টিতে লড়াই করার জায়গায় রয়েছে বিজেপি। কিন্তু পদ্মপার্টির পাখির চোখে ৮টি আসন। সেটা তখনই সম্ভব হবে যখন সেখানকার বাঙালিরাও দুই হাত উপুড় করে ভোট দেবে বিজেপিক, যেমনটি তাঁরা দিয়েছিলেন উনিশে। তাই হাতিয়ার এবার সমরেশ মজুমদারের প্রয়াণ। প্রধানমন্ত্রীর কলমে বাংলা।

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রাণনাশের হুমকি, ‘গভর্নর’-এ অভিনয় করতে ভয় পেয়েছিলেন মনোজ বাজপেয়ী

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র

মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি করল তারেক সরকার

কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল শতাধিক গ্রামবাসী