গ্রেফতার ইমরান, ইসলামাবাদের পুলিশ প্রধানকে জরুরি সমন আদালতের

মঙ্গলবার দুপুরে ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে গ্রেফতার করা হয় ইমরান খানকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালত চত্বরের বাইরে থেকে গ্রেফতার করায় ক্ষুব্ধ ইসলামাবাদ হাইকোর্টের প্রচার বিচারপতি  আমির ফারুখ। ১৫ মিনিটের মধ্যেই ইসলামাবাদের পুলিশ প্রধান সহ সরকারের পদস্থ আধিকারিকদের আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন তিনি। গ্রেফতারের উপযুক্ত কারণ দর্শাতে না পারলে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকেও তলব করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আইনজীবীরা মনে করছেন, আদালত চত্বরে হাজিরা দেওয়ার সময়ে ইমরানকে গ্রেফতার করে কার্যত বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছে পাক সেনাবাহিনী।

মঙ্গলবার দুপুরে দুটি মামলায় হাজিরা দিতে ইসলামাবাদ হাইকোর্টে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। হাইকোর্টের সামনের দিকে থাকা বায়োমেট্রিক রুমে ঢোকার সময়ে তাঁকে গ্রেফতার করে পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী পাক রেঞ্জার্স ও ইসলামাবাদ পুলিশের বিশাল দল। গ্রেফতার করেই অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া হয় পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধানকে। ইসলামাবাদ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আববদুল কাদির ট্রাস্ট মামলায় দুর্নীতির অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

ইমরান খানকে আদালত চত্বরের সামনে থেকে গ্রেফতারের বিষয়টি ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির গোচরে আনেন পিটিআই নেতা তথা আইনজীবী ফাওয়াদ চৌধুরী। প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতারের খবর জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন প্রধান বিচারপতি। সরকারি আইনজীবীকে তিনি বলেন, ’১৫ মিনিট সময় দিচ্ছি। ইসলামাবাদ পুলিশের প্রধানকে এজলাসে হাজির হতে বলুন। না হলে প্রধানমন্ত্রীকে ডেকে পাঠাব।’

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল