‘ছ্যাইয়া ছ্যাইয়া’-এর জন্যে ফিট নই, মোটা অপবাদ দিয়ে আমাকে তাড়ানো হয়: শিল্পা শিরোদকার

তাঁর কথায়, একটা সময় ছিল যখন ইন্ডাস্ট্রিতে তাঁকে মোটা বলা হতো। সেই কারণে অনেক প্রজেক্ট থেকে তাঁকে বাদ দেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৯০ দশকে বলিউডের অন্যতম অভিনেত্রী শিল্পা শিরোদকার। যদিও বর্তমানে তিনি বলিউড থেকে অনেকটাই দূরে। কেরিয়ারের মধ্যগগনেই অভিনয়কে জানিয়ে বিদেশে সংসার পেতেছেন। শুধু তিনিই নয়, নব্বই দশকের বহু অভিনেত্রী সংসারের টানে কেরিয়ারকে অব্যাহতি দিয়ে বিদেশে পাকাপাকি ঘর বেঁধেছেন স্বামীর সঙ্গে। যাই হোক, ৯০ দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শিরোদকার। অজয় দেবগন, সলমন খান, আমির খান, সানি দেওল-সহ একাধিক সুপারস্টারের সঙ্গে জুটি বেঁধেছেন। দিয়েছেন একঝাঁক ব্লকবাস্টার। ‘কিষাণ কানহাইয়া’, প্রতিক্ষা, আঁখেন, খুদা গওয়াহ এবং গোপী কিষানের মতো একাধিক ছবিতে স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। আজকাল ব্যক্তিগত জীবন নিয়ে বেশি খোলামেলা হচ্ছেন অভিনেত্রী। তাঁর কথায়, একটা সময় ছিল যখন ইন্ডাস্ট্রিতে তাঁকে মোটা বলা হতো। সেই কারণে অনেক প্রজেক্ট থেকে তাঁকে বাদ দেওয়া হয়। যার মধ্যে ছিল, ‘দিল সে’ -এর সুপারহিট গান ছাইয়া ছাইয়াও।

যেখানে তাঁকে বাদ দিয়ে মালাইকা অরোরা কে জায়গা দেওয়া হয়। মোটা চেহারার কারণে তাঁকে কাস্ট করা হয়নি। যখন টাইমস অফ ইন্ডিয়ার একটি সাক্ষাৎকারে শিল্পাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি ছাইয়্যা ছাইয়্যার মতো আইকনিক গানটি কেন ছেড়েছিলেন? তখন অভিনেত্রী উত্তরে বলেন, ‘কে চাইবে এমন সুযোগ মিস হোক। ফারাহ খান আমার কাছে এই গানের অফার নিয়ে এসেছিলেন। কিন্তু পরে জানা গেল যে আমি এই গানটির জন্যে অনেক মোটা, তাই মালাইকা গানটি করেন।” শিল্পা আরও জানান, “আমি যখন কাজ করতাম, তখন আমার ওজন আমার কাজের পথে আসেনি। কিন্তু আমি এখন ডেবিউ করতে চাইলে হয়তো কাজ পাব না।এখন প্রতিযোগিতা এতটাই বেড়েছে যে কেউ কাউকে দ্বিতীয় সুযোগ দিতে চায়। আমার সহ-অভিনেতা, প্রযোজক এবং টেকনিশিয়ান সহ পুরো ইন্ডাস্ট্রির সমর্থন করেছে আমাকে।” স্মৃতিচারণ করতে গিয়ে আরও একটি ঘটনার উল্লেখ করে শিল্পা বলেন, ‘অনিল কাপুর একটি তেলেগু ছবির শুটিংয়ের জন্য হায়দরাবাদে গিয়েছিলেন, প্রযোজককে দেখানোর জন্য তিনি আমার ছবির অ্যালবামও সঙ্গে নিয়েছিলেন। পরে সেই ছবিও পেয়েছি।”

মিঠুন চক্রবর্তীর নাম নিতেই আবেগাপ্লুত হয়ে শিল্পা বলেন, “মিঠুন দা-এর কারণেই আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি। সুতান কি বেটি এবং জঙ্গল যখন আমার হাত থেকে বেরিয়ে গেল, তখন লোকেরা আমাকে মোটা বলে ডাকতে শুরু করে। মিঠুন দার জন্যেই আমি দুর্নীতিতে অভিনয় করার সুযোগ পাই এবং আমার ক্যারিয়ার আবার ট্র্যাকে ফিরে আসে।” শিল্পা শিরোদকর ২০০০ সালে যুক্তরাজ্য ভিত্তিক এক ব্যাঙ্কারকে বিয়ে করেছিলেন এবং তারপরে তাঁর সঙ্গে চলে যান। তাঁদের মেয়ের নাম অনুষ্কা। দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুকে বিয়ে করেছেন শিল্পার বোন নম্রতা অরোরা। দুজনেই যখনই লন্ডনে যান, শিল্পার সঙ্গে সময় কাটান। সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করেন শিল্পা।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল